পূজা মন্ডপে নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করলে ছাড় নেই : ত্রাণ প্রতিমন্ত্রী


ষ্টাফ রিপোর্টার, ১২ অক্টোবর,২০২০(বিবিনিউজ): সাভারে শারদীয় দুর্গৎসবে পুজা মন্ডপ গুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। কোন মন্ডপে কেউ নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করলে, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

আজ সোমবার শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা কালে তিনি একথা বলেন।

ডা.এনামুর রহমান বলেন, সাভারে এবার ১৭৫টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। এছাড়া প্রত্যেকটি পুজা মন্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাঁচ’শ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা,ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment