ধামরাইয়ে বেশ কিছুদিন থেকে ২ শিশু নিখোঁজ


ষ্টাফ রিপোর্টার,১২ অক্টোবর ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে মারুফ ও আনোয়ার নামের দুই শিশু বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় পৃথক দুইটি সাধারণ ডাইরি করেছেন তাদের পরিবার।

জানা গেছে, মারুফ নামের ১২ বছরের শিশুটি এক লাখ টাকাসহ নিখোঁজ রয়েছে। সে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা গ্রামের ফেফু মিয়ার ছেলে। গত ২৫ সেপ্টেম্বর বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে উধাও হয় মারুফ। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর ধামরাই থানায় একটি সাধারন ডায়েরী করেছেন তার বাবা। ডায়েরী নম্বর ১১১৪।

নিখোঁজের বাবা ফেলু মিয়া জানান, তার ছেলে গত ২৫ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজেও তাকে পাওয়া যায়নি। তার বাবার গরু বিক্রির ১ লাখ টাকা ঘরে ছিল। ছেলে নিখোঁজ হওয়ার দিন থেকে টাকাগুলোও পাওয়া যাচ্ছে না। ধারনা করা হচ্ছে ঐ টাকা নিয়েই মারুফ বাড়ি থেকে বের হয়। ঐ টাকার জন্য হয়ত কেউ মেরে লাশ গুম করে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তার বাবা ফেলু মিয়া।

এদিকে কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামের বাদশা মিয়ার ১২ বছরের ছেলে আনোয়ার হোসেন কালামপুর যাওয়ার কথা বলে গত ১৭ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় গত ২১ সেপ্টেম্বর সাধারণ ডায়েরী করেন তার বাবা। ডায়েরী নং-৮৪৫। নিখোঁজের ঘটনায় উভয় পরিবার উদ্বেগ আর উৎকন্ঠায় দিনাতিপাত করছে।

এ বিষয়ে ধামরাই থানার ওিস দীপক চন্দ্র সাহা বলেন, তাদেরকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

Related posts

Leave a Comment