পিএসসি’র নবনিযুক্ত সদস্য শামীম আহসান আজ শপথ গ্রহণ করলেন

৪ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য মো. শামীম আহসান আজ শপথ গ্রহণ করেছেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন পিএসসি’র সদস্য মো. শামীম আহসান সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে আজ শপথ বাক্য পাঠ করান।
সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানান।
সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দিয়েছেন জানিয়ে ২৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
যোগদানের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া-এর মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি ওই পদে বহাল থাকবেন।

Related posts

Leave a Comment