ষ্টাফ রিপোর্টার, ৪ অক্টোবর,২০২০(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে একটি ইটভাটায় এক নারীকে ধর্ষণের অভিযোগ এক ধর্ষণকারী আটক করেছে পুলিশ।ভোর রাতে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা এলাকা থেকে ধর্ষক মোঃ জিন্নত আলী (৪৫) কে আটক করেছে পুলিশ।
ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের মোঃ নান্নু মিয়ার ছেলে ধর্ষক মোঃ জিন্নত আলী। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে ধামরাই থানায়। এলাকাবাসী ধর্ষক জিন্নত আলীর বিচার দাবি করেছেন।
পুলিশ বলছে, উপজেলার বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের নাছির উদ্দিনের সাথে দশ বছর পূর্বে বিয়ে হয় বড় নারায়নপুর গ্রামের মমতাজ বেগম (লাবু)’র সাথে । তাদের ঘরে তিনটি কন্যা সন্তান জন্ম নেয়। গত দুই বছর পূর্বে মমতাজের স্বামী নাছির খুন হয়। স্বামী খুন হওয়ার পর থেকে তিনটি সন্তাান নিয়ে বিপাকে পড়ে যায় মমতাজ। তাদের সংসারে চরম আকারে অভাব দেখা দেয়। এতে উপায়অন্তর না দেখে কাজ নেয় মোঃ আলমগীর হোসেনের আরবিসি ইটভাটায়। ঐ ইটভাটায় মাঝে মধ্যে যাতায়ত করতো লম্পট জিন্নত আলী। একদিন দুপুর বেলা মমতাজকে একা পেয়ে ঘরের ভিতর জোরপূবক ধর্ষণ করে জিন্নত আলী।
এসময় মমতাজ চিৎকার করলে জিন্নত আলী তাকে চাকু দেখিয়ে ভয় দেখায়। ধর্ষিতা মমতাজ বেগম লাবু চিন্তা করে তার স্বামীকে হত্যা করা হয়েছে যদি তাকেও হত্যা করা হয়। তাহলে তিনটি সন্তান না খেয়ে মারা যাবে।
সন্তানের কথা চিন্তা করে ধর্ষণের ঘটনা চেপে যায়। ছয়মাস পর তার শরীরের অবস্থা পরিবর্তন দেখে দিলে তিনি চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তাকে পরিক্ষা দিলে রির্পোটে তিনি মা হতে চলেছে বলে জানান। ধর্ষিতা মমতাজ বেগম লাবু বলেন, আরবিসি ইটভাটায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে জিন্নত আলী। এঘটনা বলে দিলে আমাকে মেরে ফেলবে এমন হুমকি দিত জিন্নত। তাই আমি কাউকে কিছু জানাইনি এবং থানায় মামলা করিনি। বর্তমানে জিন্নত ও তার বাবা নান্নু মিয়া হুমকি দিচ্ছে। তারা আমাকে সন্তান নষ্ট করতে বলছে। তিনি তার উপর যে অন্যায় হয়েছে তার বিচার ও তার গর্ভের সন্তানের পরিচয় চান।
এঘটনায় গতকাল রাতে ওই নারী ধর্ষণকারী জিন্নত আলীকে আসামী করে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পরে ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষক জিন্নত আলীকে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা এলাকা থেকে আটক করেছে পুলিশ।
আজ দুপুরে ধর্ষণকারীকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা।
ধামরাইয়ে ইটভাটায় নারীকে ধর্ষণের অভিযোগ , ধর্ষণকারী আটক
