সরকার প্রতিনিয়ত বন্যার্তদের সাহায্য করে যাচ্ছে : ত্রাণ প্রতিমন্ত্রী


ষ্টাফ রিপোর্টার, ৩ অক্টোবর ২০২০(বিবিনিউজ):সরকার প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে বন্যাদূর্গত এলাকায় বন্যার্তদের মাঝে সাহায্য করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় সাভার উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল আওয়ামী লীগ সরকার সব সময় দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ও কল্যাণে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন বর্তমান সরকার দেশের সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করছে। এসময় তিনি সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানদেরকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের উন্নয়ন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।
মতবিনিময় সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাইফুল ইসলাম,মোহাম্মদ ফখরুল আলম উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment