সাভারের আশুলিয়ায় দশ বছরের শিশু ধর্ষণের শিকার


ষ্টাফ রিপোর্টার, ২ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় দশ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী ব্যক্তি মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।
রাতে আশুলিয়ার জামগড়া মোল্ল্যাবাজার এলাকায় একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ বলছে, ধর্ষণের শিকার ঐ শিশু তার বাবা মার সাথে জামগড়া মোল্ল্যাবাজার এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো। পরে ওই শিশুর ভাড়া বাড়ির প্রতিবেশী ওই ব্যক্তি গতকাল শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে নিজের ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ঐ শিশু চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারী ব্যক্তিকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোর্পদ করে। এর আগে গেল দুই দিনে সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে এক নারী শ্রমিক গণধর্ষণ সহ ছয়জন ধর্ষণের শিকার হয়েছেন।
আটক ধর্ষণকারী মিজানুর রহমান (৪০) পাবনা জেলার বেড়া থানার বাড়াদিয়া গ্রামের ওয়াজ শেখের ছেলে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাইছার হামিদ জানান, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুর পরিবার আশুলিয়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

Related posts

Leave a Comment