ষ্টাফ রিপোর্টার, ২ অক্টোবর ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় চিরকুট লিখে মৃত্যুর জন্য এক যুবককে দায়ী করে আত্মহত্যা করেছে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী । রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ঐ শিক্ষার্থীর লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত ওই শিক্ষার্থী পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ছোটহারজি গ্রামের রাহাত তালুকদার আসাদের মেয়ে। সে ওই এলাকার স্থানীয় ইস্ট পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
পুলিশ বলছে, রাতে নিজ ভাড়া ঘরে ঐ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এসময় ঐ শিক্ষার্থীর লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে লেখা ছিলো আমার মৃত্যুর জন্য দায়ী আরিয়ান হাসান সুমন নামের এক যুবক।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক এস আই মহির উদ্দিন জানান,কিারণে ঐ শিক্ষার্থী আত্মহত্যা করেছে বিষয়টি চিরকুটের সুত্র ধরে তদন্ত করে দেখা হচ্ছে।
সাভারের আশুলিয়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী লাশ উদ্ধার
