ষ্টাফ রিপোর্টার, ২ অক্টোবর,২০২০(বিবিনিউজ ):সাভারে একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধসহ নয় শ্রমিক আহত হয়েছে।
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় পদ্মা ক্যানস অ্যান্ড ক্লোজারস লিমিটেড কারখানায় এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শ্রমিকরা বলছে,সকালে কাজ করছিলেন ঐ কারখানার শ্রমিকরা এসময় আট তলা ভবনের চারতলায় হঠাৎ করে বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত নয় জন শ্রমিক দগ্ধ ও আহত হয়। পরে কারখানা কতৃপক্ষ দগ্ধ পাঁচ জন শ্রমিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। এসময় আহত চারজন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক আহত হওয়ার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদেরকে কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ।
কারখানার কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ৮ তলা ভবনের চতুর্থ তলায় তাদের এই কারখানা। এখানে টুথপেস্ট, ফেসওয়াশ ভরার টিউব বানানো হয়। সকালে মেশিনের সঙ্গে সংযুক্ত থাকা একটি ছোট একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পাঁচজন দগ্ধ চারজন আহত হয়।
পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫জন দগ্ধসহ ৯ শ্রমিক আহত
