সাভার প্রতিনিধি(বিবিনিউজ): মুজিববর্ষ উপলক্ষে সাভারের হেমায়েতপুরে আগামী বিশ ফেব্রুয়ারি থেকে সাত দিন ব্যাপি শুরু হতে যাচ্ছে বই মেলা। ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের আয়োজনে ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের উদ্যোগে হেমায়েতপুর কেন্দ্রীয় ইদগাঁ মাঠে এ বই মেলা অনুষ্ঠিত হবে। আগামী বিশএ ফেব্রুয়ারি ফিতা কেটে এ বই মেলার উদ্বোধন করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলে আশা করা যাচ্ছে। বই মেলায় পচিশটি স্টলে বিভিন্ন জনপ্রিয় প্রকাশনির বই পাওয়া যাবে। বই মেলা উপলক্ষে আজ বিকেলে বই মেলার বিভিন্ন স্টলের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। তিনি বলেন বই প্রেমী ও সাধারণ মানুষের মাঝে বই পড়ার উৎসাহ নিয়ে এ বই মেলার আয়োজন করা হয়েছে বই পড়িয়ে মানুষ সমাজের অনেক কিছু শিখতে পারেও বলেন তিনি। বই মেলা উপলক্ষে সেখানে থাকছে নাগরদোলা সহ বিভিন্ন আয়োজন। ওই এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে।
অন্যদিকে বই মেলা উপলক্ষে ওই এলাকায় মানুষের মাঝে বিনামুল্যে বই পড়ার জন্য ওয়াসিল উদ্দিন গণপাঠাগার স্থাপন করা হয়েছে। সেখানে আগত অতিথিরা বই পড়াসহ বিনামুল্যে বিভিন্ন খবরের কাগজ ও পড়তে পারছেন।
এলাকাবাসী তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলমের এ সাহসী উদ্যোগের ভূয়সী প্রশাংসা করেছেন।
মুজিববর্ষ উপলক্ষে সাভারে শুরু হচ্ছে বই মেলা
