সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত চার বাংলাদেশী

সাভার,১৫ ফেব্রুয়ারি ২০২০(বিবিনিউজ):সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত চার বাংলাদেশী সুস্থ না হওয়া পর্যন্ত তাদেরকে দেশে ফিরিয়ে আনার সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
শনিবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএম এ ১৯৮৫ বিসিএস ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
পররাষ্ট্র সচিব এসময় আরও বলেন,সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত চার বাংলাদেশী সিঙ্গাপুর সরকারের নিয়ন্ত্রণে রয়েছেন এবং সেখানে তাদের চিকিৎসা সেবা চলছে আক্রান্ত চার বাংলাদেশীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এখন পর্যন্ত এ ভাইরাসের কোন ভ্যাকসিন দেশে তৈরি করা যায়নি সুতরাং তারা সুস্থ হলে দেশে ফিরিয়ে আসতে চাইলে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে। করোনা ভাইরাস বাংলাদেশের জন্য প্রচুর চিন্তার বিষয় কারণ আমাদের প্রচুর ছাত্রছাত্রী এখনো চীনে রয়েছে যদিও তাদেরকে চীনা সরকার ও বেইজিং দুতাবাস সাহায্য করছে যারা উহান সিটির বাইরে রয়েছে তারা দেশে ফিরিয়ে আসতে পারে নিজের উদ্যোগে কিন্তু উহান সিটিতে যারা রয়েছে তাদেরকে করেনটাইন করে রাখা হয়েছে তাই তাদেরকে দেশে ফিরিয়ে আনা ডিফিকাল রয়েছে ইতি মধ্যে চীন থেকে আজকে তিন’শ বার জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে তাদেরকে হাজি ক্যাম্পে রাখা হয়েছে তাদেরকে কারও শরীরে এখন পর্যন্ত করোনা ভাইসরাস পাওয়া যায়নি সুতরাং সবাই রিলিজ হয়ে যাবেন। চীন ও সিঙ্গাপুর থেকে এখন যারা দেশে আসবে তাদেরকে স্কিলিং করে প্রবেশ করানো হবে বলেও বলেন তিনি।
সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের বর্তমান ও সাবেক সচিব ও তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহন করেন। দিন ব্যাপি এ সম্মেলনে সব মন্ত্রণালয়ের সচিবরা একসাথে হতে পেরে সবার মাঝে আনন্দ উৎসব বিরাজ করে।
১৯৮৫ বিসিএস ফোরামের সভাপতি সাবেক বিসিএস প্রশাসনের সচিব মোশারফ হোসেন বলেন সম্মেলনে সবাইকে সম্মাণনা ক্রেষ্ট প্রদান করা হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের আগমনে ওই এলাকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

Related posts

Leave a Comment