ফ্রান্সে মহানবী (স:)-কে অবমাননার প্রতিবাদে সাভারে মুসল্লিদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার, ৩০ অক্টোবর, ২০২০(বিবিনিউজ):ফ্রান্সে মহানবী (স:)কে অবমাননার প্রতিবাদে আজ (৩০ অক্টোবর ঢাকার সাভারে হেফাজতে ইসলাম, বাংলাদেশ ওলামা পরিষদসহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মুসল্লিরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বিক্ষোভ মিছিলটি সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। এ সময় ব্যাংক কলোনী মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাজাশন মাদ্রাসার প্রিন্সিপ্যাল মওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মওলানা ইউসুফ সাদিক হক্কানী, শায়খুল হাদিস মওলানা আনওয়ার হোসাইন কাসেমী, হাফেজ মওলানা আলী আকবর কাসেমী, মওলানা আলী আজম, মুফতি আলী আশরাফ তৈয়ব, মুফতি রফিকুল ইসলাম,…

Read More

ভিয়েতনামে ভূমিধসে ১৬ জনের প্রাণহানি

২৯ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : ভিয়েতনামের মধ্যাঞ্চলে টাইফুনের কারণে ভূমিধসে ১৬ জনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ রয়েছে কয়েক ডজন লোক।বৃহস্পতিবারের এ দুর্ঘটনার পর জোর উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে বুধবার টাইফুন মলাভে আঘাত হানে। এতে ২ জনের প্রাণহানি ঘটে। এছাড়া টাইফুনের কারণে গাছপালা উপড়ে গেছে, বাড়িঘরের ছাদ উড়ে গেছে এবং আগে থেকেই বন্যায় আক্রান্ত এসব এলাকায় প্রবল বর্ষণ শুরু হয়েছে।কোয়াং ন্যাম প্রদেশে প্রবল বর্ষণের পর পৃথক দ’ুটি ভূমিধসে ৫৩ জন নিখোঁজ হয়। কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।কাদামাটির নিচ থেকে এ পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।দেশটির উপ-প্রধানমন্ত্রী…

Read More

মোহাম্মদ আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২৯ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী মেম্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।তিনি আজ এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।উল্লেখ্য, মোহাম্মদ আলী মেম্বার বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাৃ রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Read More

বিসিবি টি-টুয়েন্টি টুর্নামেন্টের নাম হবে ‘বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ’

২৯ অক্টোবর ২০২০ (বিবিনিউজ) : আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত টি-টুয়েন্টি টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ’ নামে নামকরণ করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে।নভেম্বর-ডিসেম্বরে নির্ধারিত এই টুর্নামেন্টে পাঁচটি দলের জন্য নামী-দামী ব্যবসায়িক প্রতিষ্ঠান-সংস্থা-দল-এজেন্সি-কনসোর্টিয়াম এবং ব্যক্তিদের কাছ থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের (ইওআই) আমন্ত্রণ জানিয়েছে বিসিবি।ইওআই সম্পর্কিত বিস্তারিত নথি (জেনারেল গাইডলাইন) বিসিবি ম্যানেজমেন্ট অফিসে ও বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট www.tigercricket.com.bd –এ পাওয়া যাবে। স্পন্সরের জন্য বিসিবি ইতোমধ্যেই বিজ্ঞান দিয়েছে।বিসিবির দেয়া বিজ্ঞাপনে জানানো হয়- ১ নভেম্বরের মধ্যে ব্যবসায়িক সময় শেষ হবার আগে হাতে…

Read More

দেশে ৪৫০ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নিত হয়েছে: সেতুমন্ত্রী

২৯ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গত ১২ বছরে সারাদেশে প্রায় ৪৫০ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নিত হয়েছে আরও প্রায় ৪৫০ কিলোমিটার চারলেনে উন্নিতকরণের কাজ চলমান রয়েছে।তিনি বলেন, ‘আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের নজরে আনতে চাই, সড়ক-মহাসড়ক উন্নয়ন আমাদের অনেক হয়েছে। গত বারো বছরে প্রায় সাড়ে চারশ’ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নিত হয়েছে। আরও প্রায় সাড়ে চারশ’ কিলোমিটার চারলেনে উন্নিতকরণের কাজ চলমান রয়েছে।’ওবায়দুল কাদের আজ বৃহষ্পতিবার ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর খাতওয়ারি আলোচনা সভায় এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন…

Read More

দেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২৯ অক্টোবর ২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার স্বাধীনতা পুরস্কার ২০২০ প্রদান অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার রাষ্ট্র পরিচালনার মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করে দেশকে বিশ্বে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ কথা বলেন। প্রধানমন্ত্রী আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানে অংশ নেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা অন্যের সহায়তা না নিয়ে আর্থসামাজিকভাবে স্বনির্ভরতা…

Read More

ফের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো

২৯ অক্টোবর ২০২০(বিবিনিউজ):শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।আজকের সংবাদ সম্মেলনে দীপু মনি বলেন, সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা চলছে। কিন্তু সবকিছু নির্ভর করছে পরিবেশ-পরিস্থিতির ওপর। করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে।দফায় দফায় ছুটি বাড়িয়ে তা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল। এখন তা বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত করা হলো। করোনার বাস্তবতায় দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা অত্যন্ত ঝুঁকিতে পড়েছে।বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে,…

Read More

স্বাধীনতা দিবস পুরস্কার-২০২০ প্রদান করলেন প্রধানমন্ত্রী

২৯ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা দিবস পুরস্কার-২০২০ প্রদান করেছেন।প্রধানমন্ত্রী আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশ নেন।এর আগে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দু’জন মরণোত্তরসহ ৮ ব্যক্তি ও একটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, চিকিৎসাবিদ্যা, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছরের ‘স্বাধীনতা দিবস পুরস্কার-২০২০’ এ ভূষিত করে।প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করেন। ব্যক্তিগত পুরস্কার বিজয়ীদের হাতে ও মরণোত্তর বিজয়ীদের পরিবারের সদস্যদের মাঝে এবং…

Read More

সাভারে ইতালি প্রবাসীকে গুলি করে টাকা ছিনতাই

ষ্টাফ রিপোর্টার,২৮ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে ইতালি প্রবাসী এক ব্যক্তিকে গুলি করে পাঁচ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা আহত অবস্থায় ঐ প্রবাসীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বুধবার সকাল সাড়ে দশটার দিকে সাভারের আমিনবাজার এলাকার তুরাগ ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই প্রবাসীর নাম মোহাম্মদ আমানুল্লাহ (৪০)। সে ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে। আহতের স্ত্রী সুমা আক্তার বলেন, বাড়ি নির্মাণ করার জন্য আমিন বাজার ইসলামী ব্যাংক থেকে ৫ লক্ষ ৭০ হাজার টাকা উঠিয়ে ট্যাক্সি যোগে বাড়িতে ফিরছিলাম আমরা। আমাদের…

Read More

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

২৮ অক্টোবর,২০২০(বিবিনিউজ):ঢাকার মগবাজার মধুবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম সক্রিয় সদস্য মিজানুর রহমান মিজানকে (৩০) আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।গভীর রাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই ল্যাপটপ,সিপিইড,পেনড্রাইভ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব বলছে,আটক আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মিজানুর রহমান দেশে বড় ধরণের নাশকতা করতে চেয়ে ছিলো কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।অন্যদিকে ঢাকার মহাখালী থেকে অনলাইন প্রতারক চক্রের প্রধান মানিক হোসেনকে (২৬) আটক করেছে র‌্যাব ৪। এসময় তার কাছ থেকে মানুষকে বিভিন্ন ভাবে প্রতারনা করে পণ্য…

Read More