২৮ অক্টোবর,২০২০(বিবিনিউজ):ঢাকার মগবাজার মধুবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম সক্রিয় সদস্য মিজানুর রহমান মিজানকে (৩০) আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।
গভীর রাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই ল্যাপটপ,সিপিইড,পেনড্রাইভ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব বলছে,আটক আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মিজানুর রহমান দেশে বড় ধরণের নাশকতা করতে চেয়ে ছিলো কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে ঢাকার মহাখালী থেকে অনলাইন প্রতারক চক্রের প্রধান মানিক হোসেনকে (২৬) আটক করেছে র্যাব ৪। এসময় তার কাছ থেকে মানুষকে বিভিন্ন ভাবে প্রতারনা করে পণ্য বিক্রি করার সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
এবিষয়ে র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন,আটককৃতদের সংশ্রিষ্ট থানায় হস্তান্তর করা হবে আজ।
জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪
