মোহাম্মদ আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২৯ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী মেম্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি আজ এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মোহাম্মদ আলী মেম্বার বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাৃ রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Related posts

Leave a Comment