আশুলিয়ায় কামাল টেক্সটাইল মিলে আগুন

Agunসাভারের আশুলিয়ায় একটি টেক্সটাইল মিলে আগুন লেগে কয়েক লাখ টাকার সূতাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এই অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার রাত ২ টার দিকে আশুলিয়ার বাইপাইল কাইচাবাড়ি এলাকার কামাল টেক্সটাইল মিলে এই আগুনের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, কারখানার নিরাপত্তা কর্মীরা রাতে হঠাৎ ১তলা বিশিষ্ট টিনেশড ভবনের কারখানাটির গুদামে আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। এসময় নিরাপত্তা কর্মীরা ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বেশী থাকায় সাভার ও ধামরাই থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে কাজ করে। পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘন্টা পর রাত চার টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তত সময়ে কয়েক লাখ টাকার সূতাসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে, তদন্তের পর আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Related posts

Leave a Comment