সরকার বিএনপিকে নির্মুল করে দেওয়ার জন্য চক্রান্তের বেড়াজাল বুনেছে ও হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে হত্যা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জের পাঁচটিয়া এলাকায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব এসময় আরও বলেন একটি মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রেখেছে বিএনপি জনগনকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। বর্তমান সরকারের নির্বাচন কমিশনারের একটাই উদ্দেশ্যে এই সরকারকে আবারও ক্ষমতায় বসানো এবং এক দলীয় শাসন ব্যবস্থাকে পাকাপুক্ত করা এই নির্বাচন কমিশনার সরকারের প্রতিফলন ও ইচ্ছে গুলোকেউ বাস্তবায়ন করবে। দেশে সবচেয়ে বড় সংকট হচ্ছে গণতন্ত্র নেই মানবাধিকার নেই এই বিষয়গুলো এড়িয়ে চললে শুধু নির্বাচন দিলেই গণতন্ত্র থাকে না এবং এই নির্বাচনের প্রতি কোন সমর্থন থাকবে না দেশে নির্বাচনের মত কোন পরিবেশ নেই যতক্ষণ পর্যন্ত সমস্ত দলের সাথে লেভেল পেলিং ফিল্ড তৈরি না হচ্ছে সমস্ত দলের সমান অধিকার দেওয়া না হচ্ছে ততক্ষণ নির্বাচনের কোন পরিবেশ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে খোন্দকার দেলোয়ারের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি মহাসচিবের সাথে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খোন্দকার আব্দুল হামিদ ডাবলু,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু,মানিকগঞ্জ জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ড.খোন্দকার আখতার হামিদ বাবলুসহ আরো অনেকে।
সিংক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব।
নেতাকর্মীকে গ্রেপ্তার করে হত্যা করছে : ফখরুল আলমগীর
