স্টাফ রিপোর্টার,১২মে ২০২১(বিবিনিউজ):শেষ মুহুর্তে জমে উঠেছে সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ঈদ বাজারের কেনা কেটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মার্কেটগুলোতে বেচা কেনা চলে। মার্কেটগুলোতে ক্রেতাদের অনেক ভীড় থাকলেও স্বাস্থ্য বিধির কোন বালাই নেই। বেচা কেনা ভালো থাকায় দোকানীরা ভালো দাম পাচ্ছেন। বাহারী রকমের পোশাক উঠানো হয়েছে শপিংমলগুলোতে। এদিকে মার্কেট ছাড়াও ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের ব্যাপক ভীড় লক্ষ করা গেছে। মার্কেটে আসা ক্রেতাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন যাতে কোন ধরনের ছিনতাই বা কোন অপরাধমুলক ঘটনা না ঘটে।
সাভার ও ধামরাইয়ে শপিংমলগুলোতে স্বাস্থ্য বিধির উপেক্ষা
