স্টাফ রিপোর্টার,১২মে ২০২১(বিবিনিউজ):বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পায়না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভার উপজেলা পরিষদে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,দুর্নীতি মুক্ত সমাজ গড়া বর্তমান সরকারের মুল লক্ষ্য,বর্তমানে সাভার উপজেলায় আইন শৃঙ্খলা সন্তোষজনক ।
পরে প্রতিমন্ত্রী,সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের স্বাস্থ্য সুরক্ষা ও এতিম শিশুদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেন।
মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পাবে না :ত্রাণ প্রতিমন্ত্রী
