ঢাকা জেলা পরিষদের অর্থায়নে দোহারে ৩ হাজার অসহায় দুঃস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ


স্টাফ রিপোর্টার,১২মে ২০২১(বিবিনিউজ): ঢাকার দোহার উপজেলায় ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ৩ হাজার অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। দুপুরে উপজেলার মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বজুলুর রহমান কামাল,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ঢাকা জেলা প্যানেল চেয়ারম্যান শাজাহান মোল্লা, জার্মান প্রবাসী মোরাদ বেপারী, আওয়ামীলীগ নেতা সোলাইমান বেপারী, শেখ শাহবুদ্দিন, মোস্তফা মোল্লা, মোসারফ হোসেন, সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ।

Related posts

Leave a Comment