২৭ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।’ স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এ বছরের শেষে না হলেও আগামী…
Read MoreMonth: July 2026
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান। ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত…
Read Moreযুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় দাম কমলো তেলের
২৭ জুলাই ২০২৬(বিবিনিউজ): যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হওয়ায় সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে। টানা দুই রাত ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো সামরিক হামলা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা এখনও উন্মুক্ত রয়েছে বলে তারা মনে করছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ৫ দশমিক ৫৮ শতাংশ কমে ৯১ দশমিক ৩৮ মার্কিন ডলারে নেমে…
Read Moreস্পেনে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল
২৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : স্পেনের পূর্ব উপকূলীয় শহর ভ্যালেন্সিয়ার কাছে নতুন করে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে রোববার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। পরিস্থিতির অবনতি হওয়ায় অন্তত ১৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। স্পেন ইতিমধ্যেই রাজধানী মাদ্রিদের পশ্চিমে অবস্থিত গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। তীব্র তাপপ্রবাহ, দীর্ঘদিনের খরা ও প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটির পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়া অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। ভ্যালেন্সিয়া অঞ্চলের প্রেসিডেন্ট হুয়ানফ্রান পেরেজ ইয়োরকা শনিবার রাতে সাংবাদিকদের বলেন, ‘এই দাবানল আমাদের নিয়ন্ত্রণের বাইরে…
Read Moreআধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ সামুদ্রিক নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ও আন্তঃসীমান্ত হুমকি, সাইবার ও তথ্যভিত্তিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তা কার্যক্রমসহ বহুমাত্রিক ও জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন। ফলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশা ও সহনশীলতাকে বিবেচনায় রেখে প্রতিরক্ষা আধুনিকায়নের একটি বাস্তবসম্মত ও টেকসই মডেল অনুসরণ…
Read Moreজাতীয় শহীদ স্মৃতিসৌধ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
শেখ একে আজাদ,২৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।রোববার সকাল সাড়ে ১১টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইসরাক, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা জেলা পুলিশ সুপার…
Read Moreঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় দুটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত
২৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার ধামরাই উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় দুটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত তিনজন হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা (২৫), মানিকগঞ্জের শিবালয়ের আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা (১৮) এবং সাভারের পল্লীবিদ্যুৎ এলাকার নকিবুল্লার ছেলে সৈয়দ নাইমুল হক (৩০)। এর মধ্যে আবাস ও সুজয় একই মোটরসাইকেলে ছিলেন। আবাস মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।…
Read Moreবন্যার্তদের সবসময় সহযোগিতা করবে সরকার : সাভারে ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,২৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : নির্দিষ্ট করে কোনো এলাকায় নয়, দেশের যে কোনো প্রান্তের বন্যার্ত মানুষের পাশে সরকার সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রকৌশলী এম. ইকবাল হোসেন। শুক্রবার বিকেলে ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বর্তমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং যে কোনো ধরনের দুর্যোগ পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করার…
Read Moreঅচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানী প্রতিমন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহে যে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং পাওয়ার প্লান্ট, শিল্পকারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ আগের মতো ফিরে আসবে বলে তিনি আশ্বস্ত করেছেন। আজ শনিবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।…
Read Moreসেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতোমধ্যে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।’ আজ শনিবার সকালে রাজধানীর নভোথিয়েটারে দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এই সম্মেলনকে কেবল একটি সাধারণ আয়োজন নয়, বরং আগামীর প্রযুক্তিনির্ভর…
Read More