ষ্টাফ রিপোর্টার,২৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার সাভার ও ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা। শুক্রবার বিকেলে হাজারো ভক্তের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে শেষ হয় এই উৎসব।ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেন,”সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তাহীনতার কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে এসব কথায় কান না দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় এসে সংখ্যালঘুদের নিরাপত্তা, অধিকার ও ন্যায্য পাওনা…
Read MoreMonth: July 2026
ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প
২৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, সৌদি আরবের সঙ্গে হওয়া বেসামরিক পরমাণু চুক্তি কার্যকর হবে তখনই, যখন দেশটি ইসরাইলকে স্বীকৃতি দেবে। চুক্তি স্বাক্ষরের মাত্র একদিন পরই তার এ ঘোষণায় পুরো বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়েছে। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রিয়াদ দীর্ঘদিন ধরেই ইসরাইলের সঙ্গে তথাকথিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দিতে অনাগ্রহী। বিশেষ করে গাজা সংঘাতের পর থেকে তারা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট রূপরেখার ওপর জোর দিয়ে আসছে। বুধবার ঘোষিত বেসামরিক পরমাণু চুক্তিকে সৌদি আরবের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছিল। বিশেষ করে…
Read Moreরাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। সংবিধানের বিধান অনুযায়ী তাঁর পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার এ তথ্য জানান। তিনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে তাঁর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে দাখিল করেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। একই সঙ্গে পদত্যাগপত্রটি জাতীয় সংসদ…
Read Moreপদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন
২৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ শুক্রবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলন শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত থাকবেন এবং সার্বিক…
Read Moreধামরাই ও সাভারসহ সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে উল্টো রথযাত্রা
২৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :সারাদেশের ন্যায় আজ সাভার ও ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা। এই উৎসবকে কেন্দ্র করে ধামরাই ও সাভারের রথমঞ্চ এলাকা এখন ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। মাসব্যাপী কুটির শিল্প ও রথমেলা প্রাঙ্গণেও বইছে উৎসবের আমেজ।এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী চার শ বছরের পুরনো ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের উল্টো রথযাত্রা উপলক্ষে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন। যশোমাধব মন্দির পরিচালনা…
Read Moreদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। তিনি দেশি ও বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা প্রসারের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমাদের সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি বলেন, আমাদের বাজেটে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য সুনির্দিষ্ট প্রণোদনা নিশ্চিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা এবং লজিস্টিকস। তিনি আরও বলেন, বাংলাদেশকে আমরা বিশ্ব দরবারে…
Read Moreএকনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
২২ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন এবং ৫টি সংশোধিত। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়…
Read Moreমানুষের বড় হওয়ার জন্য অর্থ অন্তরায় নয়, চেষ্টা ও সততাই মূখ্য: রিহ্যাবের চেয়ারম্যান আলী আফজাল
ষ্টাফ রিপোর্টার,২২ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের চেয়ারম্যান ড. আলী আফজাল বলেছেন, মানুষের বড় হওয়ার জন্য অর্থ অন্তরায় নয়, চেষ্টা ও সততাই মূখ্য-উদ্যোক্তা হলে বৈধ ভাবেও অনেক বড় হওয়া যায়। উদ্যোক্তা হলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্য দশজনেরও কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, নিজের জন্য ও দেশের জন্য কিছু করা যায়। এ ক্ষেত্রে সুযোগ যেমন আছে, চ্যালেঞ্জও আছে। তিনি আরো বলেন, সততা, উদ্ভাবনী শক্তি ও উচ্চাকাংখাকে পাথেয় করেই ৩০ হাজার টাকায় শুরু করা কৃষিবিদ গ্রুপ আজ ১২০০০ কোটি টাকার উদ্ভাবন ও অগ্রগতির এক অবিচল স্তম্ভে পরিণত হয়েছে…
Read Moreসাভারে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট মিট এন্ড বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,২২ জুলাই ২০২৬(বিবিনিউজ): ঢাকার সাভারে ডাচ-বাংলা ব্যাংক পিএলসির জিম টেলিকম মাস্টার এজেন্ট শাখার উদ্যোগে এজেন্ট মালিকদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক এজেন্ট মিট এন্ড বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। এজেন্ট মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান, ব্যবসায়িক উন্নয়ন, গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, সেবার মান বৃদ্ধি, হিসাব পরিচালনা, সঞ্চয় ও ঋণ কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। মাস্টার এজেন্টের সাথে এজেন্ট মালিক ও গ্রাহকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টিই ছিল এই সভার মূল উদ্দেশ্য। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জিলিয়ান রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জিম টেলিকম মাস্টার…
Read Moreমামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলাজট নিরসনে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা (প্রি-কেস মেডিয়েশন) কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে। আজ ঢাকায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ১০টি জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রি-কেস (মামলাপূর্ব) বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম বিচারপ্রার্থীদের দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করছে এবং আদালতে নতুন মামলা দায়ের উল্লেখযোগ্যভাবে কমিয়ে ইতোমধ্যে আশাব্যঞ্জক ফল দিয়েছে। এই উদ্যোগকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশের দীর্ঘদিনের মামলাজট নিরসনে বড় ধরনের অগ্রগতি সম্ভব…
Read More