২১ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের (২০২৪–২৫ শিক্ষাবর্ষের) আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বহিষ্কারাদেশ কার্যকরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ–২০১৮ অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, ২০ জুলাই (সোমবার) রাত ১০টা থেকে ২১ জুলাই রাত ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৪–২৫) কয়েকজন…
Read MoreMonth: July 2026
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলাজট নিরসনে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা (প্রি-কেস মেডিয়েশন) কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে। আজ ঢাকায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি ১০টি জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রি-কেস (মামলাপূর্ব) বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম বিচারপ্রার্থীদের দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করছে এবং আদালতে নতুন মামলা দায়ের উল্লেখযোগ্যভাবে কমিয়ে ইতোমধ্যে আশাব্যঞ্জক ফল দিয়েছে। এই উদ্যোগকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশের দীর্ঘদিনের মামলাজট নিরসনে বড় ধরনের অগ্রগতি…
Read Moreআর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
২০ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ফেরান তোরেনের অতিরিক্ত সময়ের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন। এর মাধ্যমে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ফুটবলের বিশ্ব মঞ্চ থেকে বিদায়টা স্মরনীয় হলোনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ১০৬তম মিনিটে বার্সেলোনা স্ট্রাইকার তোরেস জয়সূচক গোলটি করেন। একপেশে ফাইনালে আর্জেন্টিনা পুরো ১২০ মিনিট একটি শটও টার্গেটে করতে পারেনি। মেটলাইফের ৮০ হাজারেরও বেশী সমর্থকের মধ্যে উপস্থিত থেকে পুরো ম্যাচ উপভোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলের পর বিশ্বকাপে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের হাতছানি ছিল আর্জেন্টিনার সামনে। একইসাথে অধিনায়ক মেসির ক্যারিয়ারে…
Read Moreসেনা নিহতের পর ইরানে ফের বিমান হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী
১৯ জুলাই, ২০২৬ (বিবিনিউজ) : জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত হওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১০টা (গ্রিনিচ মান সময় ২২০০) থেকে এই হামলা শুরু হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও দুর্বল করা এবং গত রাতে জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-র সদস্যদের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধমূলক ব্যবস্থা…
Read Moreআগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার
১৯ জুলাই, ২০২৬ (বিবিনিউজ) : আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট কার্ড চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড সম্পর্কিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। এই কার্ডে থাকবে প্রবাসীদের জন্য বিশেষ বিশেষ সুবিধা। এই কার্ড প্রদানে সরকারের উদ্দেশ্যে হচ্ছে, প্রবাসীদের সামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং…
Read Moreফিজিওথেরাপির বিপিএ-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সভাপতি ড. আনোয়ার,সম্পাদক ড. ফিরোজ এবং কোষাধ্যক্ষ পদে ডাঃ আমিনুল ইসলাম নির্বাচিত
ষ্টাফ রিপোর্টার,১৮ জুলাই ২০২৬(বিবিনিউজ): বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং পেশাজীবীদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)-এর কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নবম কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬। এতে পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন,সিআরপির ফিজিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন , সাধারণ সম্পাদক পদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ফিজিওথেরাপী এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ফাউন্ডার চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মোঃ ফিরোজ কবির(পিটি) এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সাভার সুপার মেডিকেল হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের প্রধান ডাঃ আমিনুল ইসলাম (পিটি। শুক্রবার সারা দিন ঢাকার সাভারের সিআরপির ক্যাম্পাসের বিপিএ প্রধান কার্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ…
Read Moreসারা দেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকার সাভার ও ধামরাইয়ে রথ যাত্রা উৎসব
ষ্টাফ রিপোর্টার,১৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :চারশ বছরের ঐতিহ্যবাহী ধামরাইয়ের রথযাত্রা উৎসবের উদ্বোধন করা হলো। সারাদেশের ন্যায় এ বছরও এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী চারশ বছরের পুরনো ঢাকার ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হলো। এই উৎসবকে ঘিরে ধামরাই এলাকা এখন উৎসবের আমেজে মুখরিত। মাসব্যাপী কুটির শিল্প মেলা ও রথযাত্রার যাবতীয় কাজ সম্পন্ন করে আজ উদ্বোধন করেছে মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন। সকাল থেকে মেলা শুরু হলেও বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং উদ্বোধন করেন জাতীয়…
Read Moreইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
১৬ জুলাই ২০২৬ (বিবিনিউজ) : পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির আর্জেন্টিনা ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে। যেখানে তাদের জন্য অপেক্ষায় আছে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন। ১৯৬৬ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনাল খেলার পথে বেশ ভালভাবেই এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। এন্থনি গর্ডনের ৫৫ মিনিটের গোলে আটালান্টার ৬৮ হাজার দর্শকের উপস্থিতিতে ইংল্যান্ড শিবির উল্লাসে ফেটে পড়ে। এই দুই দেশের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীতা বিশ্বকাপের মঞ্চে বেশ কিছু স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছে। আর এবারও সেই তালিকায় যুক্ত হলো আরেকটি অবিস্মরণীয় লড়াই। ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনার দুটি বিধ্বংসী আঘাতে…
Read Moreধামরাই ও সাভারে রথযাত্রা উৎসবের প্রস্তুতি সম্পন্ন ,আগামীকাল রথ যাত্রা শুরু
ষ্টাফ রিপোর্টার,১৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী চারশ বছরের পুরনো ঢাকার ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব আগামীকাল ১৬ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে রথযাত্রা ও মাসব্যাপী কুটির শিল্প মেলার যাবতীয় পস্তুতি ইতো মধ্যে সম্পন্ন করেছে মন্দির পরিচালনা কমিটি ও প্রশাসন। আগামীকাল বিকালে রথযাত্রা উৎসবের উদ্বোধন করা হবে।রথ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য…
Read Moreলংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়,শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা
১৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে তাঁরা পুলিশি ব্যারিকেডের মুখে পড়েছেন। তাঁরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন, পূর্বঘোষণা অনুযায়ী তাঁরা আজ বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করছেন। আজ বুধবার বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন বলেন, বেলা ২টা ৩৫ মিনিটের দিকে ৫০-১০০ জন শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে আসেন। তাঁরা ১৫-২০ মিনিটের…
Read More