১৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের প্রতি শিশুদের মানবিকভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মানুষ করার কারিগর আপনারা। তাই খেয়াল রাখতে হবে কোনো শিশু যেন নির্দয় হয়ে বেড়ে না ওঠে। সেটি প্রাণী হোক বা পশু-পাখির প্রতি হোক। কারও প্রতি যেন তারা নির্দয় না হয়। তাই শিশুদের মানবিকভাবে গড়ে তুলবেন আপনারা। তিনি বলেন, ‘দেশ গড়তে মানবিক সৈনিক দরকার। আর এই মানবিক সৈনিক আপনারা গড়ে তুলবেন। আর শিশুরা মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠলে মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।’ আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে…
Read MoreMonth: July 2026
চুক্তি না করলে ‘ইরানে কেউ অবশিষ্ট থাকবে না’, ট্রাম্পের হুঁশিয়ারি
১৫ জুলাই ২০২৬ (বিবিনিউজ) : যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না এলে ইরানের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চুক্তি না হলে দেশটিতে ‘কেউই অবশিষ্ট থাকবে না’। মঙ্গলবার ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘আপনাদের অবশ্যই একটি চুক্তি করতে হবে। তা না হলে আপনাদের কেউই অবশিষ্ট থাকবে না।’ একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র বেসামরিক জনগণের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করছে। তবে এরপরও তিনি ইরানকে আবারও একই বার্তা দিয়ে বলেন, ‘আমি বলেছি, চুক্তি করুন।…
Read Moreকক্সবাজারে বন্যায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৭ খাতে ক্ষতি ৮৯০ কোটি টাকা
১৫ জুলাই ২০২৬ (বিবিনিউজ) : কক্সবাজার জেলায় ৯ দিনের বন্যায় ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি, সড়ক, কৃষি, মৎস্য, বেড়িবাঁধসহ সাতটি খাতে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ৮৯০ কোটি টাকার। জেলা প্রশাসনের করা প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকায় এসব তথ্য উঠে এসেছে। কক্সবাজারে ৪ থেকে ১২ জুলাই পর্যন্ত ৯ দিন মুষলধারে বৃষ্টি হয়। এর সঙ্গে পাহাড়ি ঢল যুক্ত হয়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এ ছাড়া বেশ কটি পাহাড়ধসের ঘটনাও ঘটে। ১২ জুলাইয়ের পর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো অনেক মানুষ পানিবন্দী। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যার…
Read Moreফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
১৫ জুলাই ২০২৬ (বিবিনিউজ) : টুনামেন্ট ফেবারিট ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। ২০১০ সালের বিশ্বকাপ বিজয়ীরা এর মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করলো। বিপরীতে লেস ব্লুজদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল। মিকেল ওয়ারজাবালের প্রথমার্ধের পেনাল্টির সাথে ৫৮ মিনিটে পেড্রো পেরোর গোলে আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেনের জয় নিশ্চিত হয়। পুরো টুর্ণামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের পর ফ্রান্স আসরের অন্যতম ফেবারিট হিসেবে এই মহারণে নেমেছিল। কিন্তু অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, ব্যালন ডি’অর জয়ী ওসমানে ডেম্বেলে, ব্র্যাডলি বারকোলা…
Read More২০২৭ সালে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা: সংসদে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :আগামী শিক্ষাবর্ষে (২০২৭ সালে) জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম দিনে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী। এসময় অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। শিক্ষামন্ত্রী বলেন, “বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। এই পরিকল্পনার আওতায় আগামী শিক্ষাবর্ষ…
Read Moreসরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান তাদের জন্য কাজটি অনেক কঠিন। কিন্তু ইচ্ছাশক্তি থাকলে সম্ভব।’ তিনি আরো বলেন, ‘আপনাদের অনেক কষ্টের মধ্যদিয়ে যেতে হবে। তবে সরকার আপনাদের পাশে আছে সহযোগিতা করার জন্য। আপনাদের পথ দেখানোর জন্য। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।’ ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
Read Moreসাফল্যের ৩০ বছরে এটিএন বাংলা ॥ সাভারে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শেখ এ কে আজাদ,১৩ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এটিএন বাংলা’র গৌরবময় ৩০ বছর পদার্পনের প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকার সাভারে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। দীর্ঘ তিন দশকের গৌরবময় পথচলার এই বিশেষ দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা এবং বৃক্ষবিতরণসহ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকার সাভার প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি বর্নাঢ্য র্যালী উদ্বোধন, কেক কেটে ও আলোচনা সভায় অংশ নিয়ে চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি…
Read Moreআগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ধামরাই ও সাভারের রথযাত্রা ও মেলা
ষ্টাফ রিপোর্টার,১৩ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী চারশ বছরের পুরনো ঢাকার ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে রথযাত্রা ও মাসব্যাপী কুটির শিল্প মেলার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে প্রশাসন এবং রথ উদযাপন কমিটি। এছাড়া আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।রথ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,সরকার দলীয় চীপ হুইপ ,বিশেষ অতিথি হিসেবে থাকবেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা…
Read Moreসেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। তিনি বলেন, ‘জাতীয় সংকট মোকাবিলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।’ আজ সকাল সাড়ে ১১টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় সেনাসদস্যদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। তিনি জঙ্গলের ভেতরে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কাছে গিয়ে তাঁদের খোঁজখবর নেন এবং নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে…
Read Moreইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই
১১ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইরানের সঙ্গে আরও আলোচনা চালিয়ে যেতে তিনি রাজি হয়েছেন। তবে, একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। গত মাসের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি। তবে এ সপ্তাহে দুই পক্ষের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলার পর মধ্যস্থতাকারী দেশ কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে বলে ইরানের গণমাধ্যম জানিয়েছে। ওয়াশিংটন ও তেহরান দীর্ঘ কয়েক মাসের যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দেওয়ার লক্ষ্যে একটি চুক্তিতে সই করার তিন সপ্তাহের কিছু বেশি…
Read More