১১ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে চিকিৎসকদের সময়নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সর্বোপরি রোগীদের প্রতি সহমর্মী আচরণ অত্যন্ত জরুরি।’ প্রধানমন্ত্রী আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢামেক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা: জুবাইদা রহমান।…
Read MoreMonth: July 2026
ত্রাণের সাথে চিকিৎসা সেবা ও পানিবন্দী মানুষের পাশে মহেশখালী প্রশাসন
১১ জুলাই,২০২৬ (বিবিনিউজ):টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন। খাদ্য সহায়তা বিতরণের পাশাপাশি দুর্গম ও জলাবদ্ধ এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে জরুরি চিকিৎসাসেবাও। শুক্রবার মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ মগডেইল বিলপাড়া, ষাইটপাড়া, নয়াপাড়া, পশ্চিম তিতা মাঝিরপাড়া (বিলপাড়া) এবং রাজঘাট বিলপাড়া এলাকার পানিবন্দী পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ২০০ প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করা হয়। টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিমের নেতৃত্বে উপজেলা প্রশাসন মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ…
Read Moreঢাকায় সুর লহরী সংগীত একাডেমীর কর্মশালা অনুষ্ঠিত
১১ জুলাই,২০২৬ (বিবিনিউজ):বিদ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের চিরন্তন কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতচর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও অর্থবহ করে তুলতে সুর লহরীর উদ্যোগে সম্প্রতি নজরুল কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পরিচালনা করেন সুর লহরীর পরিচালক রিপন মেহেবুব।কর্মশালায় নজরুল সংগীতের সুর, তাল, উচ্চারণ, আবেগ ও পরিবেশনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নজরুলের সৃষ্টির অন্তর্নিহিত মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা এবং শিল্পভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আন্তরিক উৎসাহ ও আগ্রহের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলকাতা…
Read Moreচট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ
১০ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, সংকটের এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুততার সঙ্গে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক ফেসবুক পোস্টে ‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে এই পদক্ষেপগুলোর কথা বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দুর্যোগকবলিত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক…
Read Moreব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’সম্মাননায় স্থান পেয়েছে বিকেএসপি
৯ জুলাই, ২০২৬(বিবিনিউজ) :ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’সম্মাননায় স্থান পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। গত ৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, কৃষি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা ২৫টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়।ব্র্যাক ব্যাংকের তথ্য অনুযায়ী, একটি স্বাধীন জুরি প্যানেল অত্যন্ত সুনির্দিষ্ট, কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব, জনকল্যাণে অবদান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জাতীয় উন্নয়নে দীর্ঘমেয়াদি ভূমিকা বিবেচনা করে সম্মাননাপ্রাপ্ত…
Read Moreডেঙ্গু প্রতিরোধে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দিলেন জেলা প্রশাসক ফরিদা খানম
৯ জুলাই, ২০২৬(বিবিনিউজ) :ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীসহ ঢাকা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। বুধবার তাঁর স্বাক্ষর করা এক দাপ্তরিক আদেশে এ নির্দেশনা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার জন্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্য সম্মত ও পরিবেশ বান্ধব শিক্ষাঙ্গন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।প্রদত্ত নির্দেশনায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি মনিটরিং কমিটি বা ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে বলা হয়েছে। কমিটির দায়িত্বগুলোর মধ্যে রয়েছে,শিক্ষক-শিক্ষার্থীসহ সবার ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত…
Read Moreসারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে : প্রধানমন্ত্রী
৯ জুলাই, ২০২৬(বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে।’ তিনি বলেছেন, ‘স্বৈরাচার সরকারের সময় শুধু বিল্ডিং হয়েছে কিন্তু হিউম্যান রিসোর্সের কোন উন্নতি হয়নি। আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষকদেরকে সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, শুধু ট্রেনিং নয়, ট্রেনিংয়ের সাথে তাদের সম্মানি যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে আমরা তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারিনা।’ প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের সেকেন্ডারি এবং প্রাইমারি পর্যায়ে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। একই সাথে পর্যায়ক্রমিকভাবে আমরা শিক্ষকদের সন্মানি বাড়ানো প্রয়োজন রয়েছে বলে মনে করি।…
Read Moreকৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
৮ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কৃষিকে সনাতনী ও শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং যান্ত্রিকীকরণের মাধ্যমে একটি প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা দিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষিকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করছে। কৃষক নিবন্ধন,…
Read Moreচট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
৮ জুলাই (বিবিনিউজ):বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার আজ বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল রাতেই পৃথক দুই আদেশে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডের এইচএসসসি ও সমমানের আজকের পরীক্ষা যথাসময়ে হবে। চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। একটানা দুই দিনের অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার…
Read Moreপিছিয়ে পড়েও অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা
৮ জুলাই (বিবিনিউজ): দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে ৩-২ ব্যবধানে নাটকীয় ম্যাচে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের ব্যবধানে তিন গোল করে আর্জেন্টিনা অসাধারন এক জয়ে গল্প রচনা করলো। ম্যাচের নাটকীয়তা কম ছিলনা। দলের প্রাণভোমরা মেসি পেনাল্টি মিস করেছেন। পরে আবার সেই মেসির গোলেই ম্যাচে সমতা ফিরিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগে দুই গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা মেসির এ্যাসিস্টে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। ইয়াসির ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে মিশর যখন ঐতিহাসিক এক জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই বরাবরের মত মেসি দলের…
Read More