সাভারে বৃক্ষরোপণ কর্মসূচিতে রুহুল কবির রিজভী

শেখ এ কে আজাদ,৮ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : বর্তমান সরকার জোর করে নয় বরং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। মঙ্গলবার ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান মন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রিজভী। ‘এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)’-এর উদ্যোগে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করতে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে চারা বিতরণ ও…

Read More

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

৭ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। তিনি আজ সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন। এরপর পুরো মহড়া এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের…

Read More

সাভারে এনসিপির পথসভায় ককটেল বিস্ফোরণ,সন্দেহজনক আটক ২

ষ্টাফ রিপোর্টার,৭ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার সাভারে জাতীয় নাগরিক পাটির ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশস্থলে ভয়াবহ ককটেল হামলার ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে নস্যাৎ করতেই পরিকল্পিত ভাবে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।সোমবার রাত নয়টা। সাভার থানা রোডের তরাপুর ঈদগাহ মাঠে চলছিল এনসিপির পথ সমাবেশ। বক্তব্য রাখছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। ঠিক তখনই এক বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মঞ্চ লক্ষ্য করে চালানো হয় ককটেল হামলা। মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে যায় সমাবেশ, শুরু হয় দৌড়াদৌড়ি।…

Read More

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গাসহ নিহত ৯ ,আহত ১০

মোহাম্মদ সোহেল,কক্সবাজার,৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : টানা ভারী বর্ষণে কক্সবাজারে ভয়াবহ পাহাড়ধসে ৯ জনের মৃত্যু হয়েছে । সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে পৃথক ঘটনায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ৮ জন এবং কক্সবাজার শহরে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।। ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তার ঘোনা এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে স্থানীয় বাসিন্দা আলী আকবরের (৫০) বসতঘরের ওপর পড়ে। এতে তিনি ও পরিবারের আরও তিন সদস্য মাটিচাপা পড়েন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক…

Read More

ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন: র‌্যালি ও ঋণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার,৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে ধারণ করে ঢাকার ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’।দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে ধামরাই উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি পল্লী উন্নয়নে বর্তমান সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন এবং প্রান্তিক পর্যায়ে সুফল…

Read More

ধামরাইয়ে আবাসিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ষ্টাফ রিপোর্টার,৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার ধামরাইয়ে আবাসিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।সোমবার দুপুরে কালামপুর এলাকায় কয়েক ঘণ্টার এ কর্মসূচিতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে গোয়ালদী, বাটুলিয়া, মহিশাষী, কাওয়ালীপাড়া থেকে সাটুরিয়া পর্যন্ত আবাসিক গ্রাহকেরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। সংযোগ থাকলেও অধিকাংশ সময় চুলায় আগুন জ্বলে না, অথচ নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। তাদের দাবি, গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে হবে, গ্যাস না পাওয়া সময়ের বিল মওকুফ করতে হবে এবং আবাসিক সংযোগে মিটার স্থাপন করতে হবে।পরে ঘটনাস্থলে…

Read More

সাভারে ময়লা আবর্জনা সড়িয়ে বৃক্ষ রোপন:ডিসি

ষ্টাফ রিপোর্টার,৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত মহাসড়ক থেকে ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়েছে।সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়। এতে অনেক শ্রমিক এ কাজে অংশ গ্রহণ করেন।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,সম্প্রতি বাসা বাড়ি হোটেল রেস্তারাসহ বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত রাস্তার পাশে রাতের আধারে কিছু মানুষ ময়লা আবর্জনা ফেলে যান। পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ইউএনওর নজরে আসলে তিনি তাৎক্ষনিক…

Read More

মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী নির্যাতন প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

শেখ একে আজাদ, ৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :রবিবার সকাল ১০:০০ ঘটিকায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে ধামরাই থানা কম্পাউন্ডে মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব তমিজ উদ্দিন মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়। সভায় কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি,…

Read More

সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

শেখ একে আজাদ , সাভার,৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :জ্ঞানের আলোয় আলোকিত আগামীর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘সাভার উচ্চ বালিকা বিদ্যালয়’-এ উদযাপিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সম্মাননা, অভিভাবক সমাবেশ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬। দিনব্যাপী নানা আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক আনন্দঘন মিলনমেলায়। রবিবার ৫ জুলাই বিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। শুধু…

Read More

কক্সবাজারে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি, সনদ পেলেন ৫০ সাংবাদিক

মোহাম্মদ সোহেল ,৫ জুলাই,২০২৬(বিবিনিউজ):দক্ষ, নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান। তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে একজন সাংবাদিকের দায়িত্ব কেবল সংবাদ সংগ্রহ বা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তথ্যের সত্যতা যাচাই, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীলতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করাই একজন প্রকৃত সাংবাদিকের প্রধান দায়িত্ব।শনিবার (৪ জুলাই ২০২৬) কক্সবাজারের ওয়াস ট্রেনিং সেন্টারে কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলী ইন্ডাস্ট্রি-এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও সুধী সমাবেশের সমাপনী অনুষ্ঠানে…

Read More