সাভারে ময়লা আবর্জনা সড়িয়ে বৃক্ষ রোপন:ডিসি


ষ্টাফ রিপোর্টার,৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত মহাসড়ক থেকে ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়। এতে অনেক শ্রমিক এ কাজে অংশ গ্রহণ করেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,সম্প্রতি বাসা বাড়ি হোটেল রেস্তারাসহ বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত রাস্তার পাশে রাতের আধারে কিছু মানুষ ময়লা আবর্জনা ফেলে যান। পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ইউএনওর নজরে আসলে তিনি তাৎক্ষনিক ভাবে শ্রমিকদের দিয়ে মহাসড়ক থেকে ময়লা আবর্জনা সড়িয়ে ফেলেন ও সেখানে ফেনসিংসহ বৃক্ষরোপন করা হয় এবং সর্তকতা মুলক পোষ্ট করা হয় নতুন করে কেউ সেখানে ময়লা আবর্জনা ফেলতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন।
এদিকে দুপুরে মহাসড়কটিতে ময়লা আবর্জনা সড়িয়ে ফেলে বৃক্ষ রোপন করে দৃষ্টি নন্দন করা হলে তা সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

Related posts

Leave a Comment