ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন: র‌্যালি ও ঋণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার,৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে ধারণ করে ঢাকার ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’।
দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে ধামরাই উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি পল্লী উন্নয়নে বর্তমান সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন এবং প্রান্তিক পর্যায়ে সুফল পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ঋণ ও বৃক্ষ চারা বিতরণ
আলোচনা সভা শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর পক্ষ থেকে উপজেলার ৭৩ জন সুবিধাভোগীর মাঝে সর্বমোট ৫৯ লক্ষ ৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয়দের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
সভায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম ও উপজেলা পল্লী উন্নয়ন বিআরডিবি অফিসার সাজ্জাদ হোসেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিস বিআরডিবি ধামরাই এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সভায় উপজেলার অন্যান্য অফিসার, ঋণ গ্রিহনকারী এবং বৃক্ষ গ্রহন কারীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment