ষ্টাফ রিপোর্টার,২৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : নির্দিষ্ট করে কোনো এলাকায় নয়, দেশের যে কোনো প্রান্তের বন্যার্ত মানুষের পাশে সরকার সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রকৌশলী এম. ইকবাল হোসেন। শুক্রবার বিকেলে ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বর্তমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং যে কোনো ধরনের দুর্যোগ পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করার সক্ষমতা ও তৎপরতা সরকারের রয়েছে। এ সময় তিনি সাভার উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের সন্তোষজনক অগ্রগতির প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফাইজুল ইসলাম, মিরপুর মফিদ ই-আম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শওকত ওসমান ও স্থানীয় বিএনপির নের্তৃবৃন্দ।
বন্যার্তদের সবসময় সহযোগিতা করবে সরকার : সাভারে ত্রাণ প্রতিমন্ত্রী
