ষ্টাফ রিপোর্টার,২ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ):সারা দেশের ন্যায় ঢাকার ধামরাই ও সাভারে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল থেকে উপজেলার ১৪ টি কেন্দ্রে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১১ হাজার চার’শ ৩৯ জন শিক্ষার্থী। সকালে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। এসময় তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এদিকে পরীক্ষা উপলক্ষে কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ধামরাই ও কেরানীগঞ্জে অনুরূপ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সারা দেশের ন্যায় ঢাকার ধামরাই ও সাভারে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
