স্টাফ রিপোর্টার, ১১ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): আফগানিন্তানে তালেবান সরকারকে বাংলাদেশ সরকার স্বীকৃতি দেবে কিনা তা পর্যবেক্ষণ চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।
বিকেলে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বাংলাদেশ প্রানিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউকে জমি হস্তান্তর বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন,আফগানিস্তান স্বীকৃতি একটি রাষ্ট্র বাংলাদেশ সরকার আফগান সরকারকে স্বীকৃতি দেবে কিনা তা পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি আরও বলেন,আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসায় বাংলাদেশে একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন,শেখ হাসিনা সরকার দক্ষ হওয়ায় দিনরাত দেশে উন্নয়ন হচ্ছে বলেও বলেন তিনি।
অনুষ্ঠানে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা.এনামুর রহমান.যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল,জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি,যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য আব্দুল্লা আল ইসলাম জ্যাকব,সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, যুব ও ক্রীড়ার সিনিয়র সচিব মোঃ সাখতার হোসেন,বিএলাারআই এর মহা পরিচালক ডক্টর আব্দুল জলিল ও শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে পৃথক ভাবে বৃক্ষ রোপন করেন। সূত্রঃ-জেলা প্রতিনিধি,সাভার।
