ডব্লিউএইচও’র অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সীদের টিকা : স্বাস্থ্যমন্ত্রী


৬ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘টিকা দেয়ার কার্যক্রম এ মাস থেকে আরও বেগবান হবে। এ মাসে আড়াই কোটি টিকা পাওয়া যাবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১২ বছরের বেশি বয়সী যারা আছেন তাদের টিকা দেওয়ার ব্যাপারে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। এখনও বিশ্বের কোনো দেশেই এর অনুমোদন দেওয়া হয়নি। যেসব দেশ দিচ্ছে তারা নিজেদের মতো করেই দিচ্ছে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির অনুমোদনেরও প্রয়োজন আছে।’
এছাড়াও মন্ত্রী সাংবাদিকদের জানান, চলতি মাসে আড়াই কোটি টিকা আসবে। এর মধ্যে ২ কোটি সিনোফার্মের এবং বাকিটা ফাইজারের টিকা।

ডব্লিউএইচওর অনুমোদন পেলে বাংলাদেশে কোন টিকা দেওয়া হবে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেসব দেশে দেওয়া হচ্ছে, ফাইজার এবং মর্ডানার টিকাটাই দেওয়া হচ্ছে। যে সমস্ত টিকা ডব্লিউএইচও ১২ থেকে ১৭ বছরের বয়সী ছেলেমেয়েদেরকে দেওয়ার অনুমতি দেবে, আমরা সেই টিকাগুলোই দেব।

Related posts

Leave a Comment