ঢাকার ধামরাইয়ে দুই হাসপাতাল বন্ধের নির্দেশ


স্টাফ রিপোর্টার,৮ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতালের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সেবা মেডিকেল সেন্টার এবং সেফলাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা।

এ সময় ধামরাইয়ের ইসলামপুর এলাকার সেবা মেডিকেল সেন্টার এবং ঢুলিভিটা বউবাজার এলাকার সেফলাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। সেইসাথে এসব হাসপালে চিকিৎসা নিতে আসা রোগীদের সচেতন করে সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেওয়া হয়।

এ বিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা বলেন, রুটিন পরিদর্শনের কার্যক্রম হিসেবে ধামাইয়েও পরিদর্শন চালানো হয়। পরিদর্শন শেষে এই দুটি হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে এবং বিভিন্ন অনিয়ম থাকায় দুটি হাসপাতালকেই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানে এসময় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আহমেদুল হক তিতাস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment