সিএনজিচালককে গুলি করে হত্যা

110156_shot_5848ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জুয়েল (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের হলবানপুল (পাহলোয়ানপুল) এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জুয়েল রাতে সড়কে ডাকাতি করা অবস্থায় ডকাতদের দেখে ফেলায় তারা তাকে গুলি করে হত্যা করেছে। তবে তার সিএনজিটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

বেগমগঞ্জ থানার ওসি সৈয়দ সাজ্জাদুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/২৪১

Related posts

Leave a Comment