সাভারে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা

স্টাফ রিপোর্টার,৮ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):সাভারে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। এঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক স্বামী। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, ভোর রাতে নিজ ভাড়া ঘরে ৪৫ বছর বয়সী স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের মধ্যে রেখে জানালা ভেঙ্গে পালিয়ে যায় স্বামী।পরে দুপুরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত স্ত্রীর ও পলাতক ঘাতক স্বামীর নাম জানাতে পারেনি পুলিশ।

এব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার এসআই ওবায়দুল বলেন,ঘাতক স্বামীকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment