সাভার প্রতিনিধি,২৯ জুন ২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল,আশুলিয়ার নরসিংহপুর ও শিকদারবাগ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় রাতে সাভারের তেঁতুলঝোড়া এলাকার স্কাইবার গার্মেন্টস এর ভিতরে গার্মেন্টস শ্রমিক সোহাগ (৩০) দুর্ঘটনায় গুরুতর আহত হয় পরে তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সকালে তিনি মারা যান। অন্যদিকে আশুলিয়ার নরসিহপুর এলাকা থেকে অজ্ঞাত (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আশুলিয়ার শিকদারবাগ এলাকায় রেবেকা নামের (২৮) এক নারীকে…
Read MoreMonth: June 2020
ধামরাইয়ে নবজাতক বিক্রি ও কেনার অভিযোগে এক নার্সসহ আটক তিনজন
ষ্টাফ রিপোর্টার,২৯ জুন ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে অভাবের তাড়নায় এক নবজাতককে বিক্রির তিন দিন পরে রুদ্ধধর অভিযান শেষে নবজাতকটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এঘটনায় নবজাতককে বিক্রি ও কেনার অভিযোগে এক নার্সসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়,গত ২৬ জুন রাতে ধামরাই সুতিপাড়া ইউনিয়নের বাটারখোলা এলাকার গুচ্ছ গ্রামের মৃত বাবুল হোসেনের স্ত্রী নাজমা বেগম প্রসব বেদনা নিয়ে ধামরাইর ডাউটিয়া এলাকার রাবেয়া মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয় নারী ইউপি সদস্য আছিয়া বেগমের সাহায্য নিয়ে ভর্তি হন। পরে তিনি হাসপাতালে একটি ফুটফুটে নবজাতক শিশুর জন্ম দেন। পরে তিনি অভাবের তাড়নায় ওই…
Read Moreবিভ্রান্তি দূর করলেন মাশরাফি
২৮ জুন ,২০২০(বিবিনিউজ):করোনায় আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চিকিৎসা চলছে তাঁর বাসাতেই। শারীরিক সমস্যাও তেমন একটা নেই। তাই বলে, তিনি করোনা থেকে সুস্থ হয়ে গেছেন, সেটিও ঠিক নয়। মাশরাফি করোনা টেস্টে নেগেটিভ হয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। সবার প্রতি মাশরাফির আহবান, এসব ভুল সংবাদে যেন কেউ কান না দেয়।ফেসবুকে নিজেরে ভেরিফাইড পেজে আজ এ নিয়ে মাশরাফি লিখেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য সয়। এখনো পুনরায় টেস্ট করাইনি।…
Read Moreকরোনা পজিটিভদের নিয়ে ইংল্যান্ড রওনা দিলো পিসিবি
২৮ জুন ২০২০ (বিবিনিউজ) : ইংল্যান্ড সফরের জন্য স্কোয়াডে থাকা প্রত্যক খেলোয়াড় ও অফিসিয়ালদের করোনা পরীক্ষা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঐ পরীক্ষায় ১০জন খেলোয়াড় ও একজন সাপোর্ট স্টাফের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। তাই করোনা নেগেটিভদের দেশের রেখেই ইংল্যান্ডের উদ্দেশ্যে আজ রওনা দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তিনটি করে টেস্ট ও টি-২০ সিরিজ খেলার মিশন নিয়ে আজ দুপুরে ২০জন খেলোয়াড় ও ১১ জন সাপোর্ট স্টাফদের নিয়ে চাটার্ড বিমানে দেশ ছাড়ে পাকিস্তান দল। ইংল্যান্ডে পৌছে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে বাবর-আজহারদের। ইংল্যান্ড সফরের আগে দু’বার করোনা পরীক্ষার সিদ্বান্ত নেয় পিসিবি। প্রথম…
Read Moreনয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে
২৮ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশের নয়টি জেলায় আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এই জেলাগুলো হলো, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, নেত্রকোণা এবং সুনামগঞ্জ। এছাড়া দেশের সব নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। যা আগামী তিনদিন পর্যন্ত অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টের বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪ ঘন্টায় তিস্তা ও ধরলা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং বিপদসীমার উপরে অবস্থান করতে পারে। অপরদিকে লালমনিরহাট ও নীলফামারী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টিপানি স্টেশনের মধ্যে ৮২ টি স্টেশনের…
Read Moreদেশে ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৩,৮০৯,মৃত্যু ৪৩
২৮ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১১৩তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৯ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৪ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত এই ভাইরাসে দেশে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৭৩৮ জন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৭ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার দশমিক ০১ শতাংশ। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব…
Read Moreসাভার ও আশুলিয়ায় ভিলেজ ডক্টরসদের করোনা-ডেঙ্গু প্রতিরোধে সভা ও মাস্ক বিতরণ
সাভার প্রতিনিধি,২৭ জুন ২০২০(বিবিনিউজ): ঢাকার সাভারের আশুলিয়ায় গাজীরচটে ও সাভার পৌরসভার পাড়াপাড়ায় স্থানীয় ঔষধ ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে “করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে পৃথক পৃথক আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ সায়েমুল হুদা। এতে আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সাভার পৌর সভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা,সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,বাংলাদেশ ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক তোফায়েল হোসেন তোফাসানি, বাংলাদেশ, ভিলেজ ডক্টরস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও…
Read Moreএবার জমবে ভার্চ্যুয়াল পশুর হাট
২৭ জুন, ২০২০(বিবিনিউজ):ভার্চ্যুয়াল পশুর হাটে পশুর দাম, ওজন, বয়স সবই দেওয়া থাকবে। ছবি–ভিডিও দেখে পশু পছন্দ করে কিনতে পারবেন ক্রেতারা।ভার্চ্যুয়াল পশুর হাটে পশুর দাম, ওজন, বয়স সবই দেওয়া থাকবে। ছবি–ভিডিও দেখে পশু পছন্দ করে কিনতে পারবেন ক্রেতারা। কুষ্টিয়ার সদর উপজেলার আইলচড়া ইউনিয়নের বাগডাঙা গ্রাম। প্রতিবছর কোরবানির ঈদের আগে তিন শতাধিক গরু নিয়ে খামারিরা রাজধানী ঢাকায় পাড়ি দেন। কিন্তু করোনাভাইরাসের কারণে খামারিরা ঢাকার পশুর হাটে গিয়ে সেই ঝুঁকি নিতে চাইছেন না। গ্রাম থেকে গরু বিক্রির চেষ্টায় আছেন বাগডাঙার খামারি মো. ফারুক। খামারিরা এলাকার বাইরে না গেলে কোরবানির হাটে পশুর সরবরাহ কম…
Read More২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৩,৫০৪
২৭ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১১২তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৬ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪০ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত এই ভাইরাসে দেশে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৬৯৫ জন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২৭ শতাংশ। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪…
Read Moreসাভার ও ধামরাইয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ২
ষ্টাফ রিপোর্টার,২৭ জুন ২০২০(বিবিনিউজ):সাভার ও ঢাকার ধামরাইয়ে এক নারী পোশাক শ্রমিকসহ দুই জনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।গভীর রাতে সাভার ও ধামরাইর ছোট চন্দ্রাইল এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। পুলিশ জানায় রাতে সাভারে নিজ ভাড়া বাড়িতে সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আশুলিয়া সড়ক পরিবহন শ্রমিক লীগের থানা কমিটির সাধারণ সম্পাদক রাজা মোল্ল্যাকে (৩৮) আটক করে পুলিশ। অন্যদিকে ধামরাইর ছোট চন্দ্রাইল এলাকায় এক নারী পোশাক শ্রমিককে (২০) ধর্ষণ চেষ্টার অভিযোগে খালু মিজানুর রহমানকে (৪৫) আটক করেছে পুলিশ। পুলিশ জানায় রাতে নিজ ভাড়া বাড়িতে ওই পোশাক শ্রমিককে ধর্ষণের…
Read More