
ষ্টাফ রিপোর্টার,২৭ জুন ২০২০(বিবিনিউজ):সাভার ও ঢাকার ধামরাইয়ে এক নারী পোশাক শ্রমিকসহ দুই জনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।গভীর রাতে সাভার ও ধামরাইর ছোট চন্দ্রাইল এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
পুলিশ জানায় রাতে সাভারে নিজ ভাড়া বাড়িতে সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আশুলিয়া সড়ক পরিবহন শ্রমিক লীগের থানা কমিটির সাধারণ সম্পাদক রাজা মোল্ল্যাকে (৩৮) আটক করে পুলিশ।
অন্যদিকে ধামরাইর ছোট চন্দ্রাইল এলাকায় এক নারী পোশাক শ্রমিককে (২০) ধর্ষণ চেষ্টার অভিযোগে খালু মিজানুর রহমানকে (৪৫) আটক করেছে পুলিশ। পুলিশ জানায় রাতে নিজ ভাড়া বাড়িতে ওই পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টা করে খালু মিজানুর রহমান। পরে ওই নারী শ্রমিক দোতলা ঘর থেকে লাফ দিয়ে মাটিতে পরে কোন রকম ধর্ষণের চেষ্টা কারীর হাত থেকে বেঁেচ যান। পরে ওই নারী শ্রমিক চিৎকার দিলে এলাকাবাসী একজোট হয়ে ধর্ষণ চেষ্টাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে হত্যার চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় সাভার ও ধামরাই থানায় দুটি ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
দুটি ধর্ষণ চেষ্টার বিষয়টি নিশিচত করেছেন সংশ্রিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
