আশুলিয়ায় চাঁদা বাজির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

সাভার প্রতিনিধি,২৭ জুন ২০২০(বিবিনিউজ):চাঁদা বাজির অভিযোগে সাভারের আশুলিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জলকে (৪৫) আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকা থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, গত তিন মাস ধরে আশুলিয়ার ভাদাইল এলাকায় আকবর আলী নামের এক ময়লা ব্যবসায়ীর কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন শেখ মোহাম্মদ উজ্জল পরে ওই ব্যক্তি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আজ রাতে শেখ মোহাম্মদ উজ্জল ওই ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করলে ভুক্তভোগী ওই ব্যক্তি আশুলিয়া থানায়…

Read More

বিয়ে পেছালেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

২৬ জুন ,২০২০(বিবিনিউজ):বিয়ে করবেন ভালো কথা। কিন্তু এ শুভ কাজ কেবলই পিছিয়ে যাচ্ছে। দু–দুবার পেছানোর তৃতীয়বার বর সাজার দিনক্ষণ পাকা করলেন, এখানেও সেই বাগড়া। কী আর করা? আবার সেই পেছাতে হলো। বিয়ে করতে গিয়ে ঘোরচক্করে পড়া এই মানুষটি কিন্তু যেনতেন কেউ নন, ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। তৃতীয় বার তাঁর বিয়েতে বাদ সেধেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলন। স্থানীয় সময় বৃহস্পতিবার তৃতীয়বারের মতো বিয়ের তারিখ মুলতবি করার ঘোষণা দেন ড্যানিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন। এর আগে বিয়ের পরিকল্পনা করোনার সংক্রমণের কারণে বাতিল হয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, ওই সম্মলনে যোগ দেওয়ার জন্য ডাক পড়েছে। আমাকে…

Read More

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে

২৬ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১১১তম দিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১৮ হাজার ৪৯৮ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৮৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৭৮ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৯৪৬ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন। নমুনা পরীক্ষায় ২৪ ঘন্টায় শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ৯২ শতাংশ। আগের দিনের চেয়ে আজ…

Read More

সাভারে করোনায় আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সাভার প্রতিনিধি,২৬ জুন ২০২০(বিবিনিউজ):সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুর রহমান (৫২) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ঋণ এবং অগ্রিম বিভাগে কর্মরত ছিলেন। আজ শুক্রবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ জানান,করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল আসেন ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান। নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৪ জুন আগে তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তাঁর অবস্থার আরো অবনতি…

Read More

সরকারের ভুল থাকলে ধরিয়ে দিন : বিএনপিকে সেতুমন্ত্রী

২৬ জুন, ২০২০ (বিবিনিউজ) : করোনা সংকট মোকাবেলায় কোন কাদা ছোড়াছুড়ি না করে সরকারের ভুল থাকলে তা ধরিয়ে দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখন কোন রাজনীতি নয়। এখন একটাই রাজনীতি সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো। কাজেই চিরায়ত ভঙ্গির মিথ্যাচার বন্ধ করে সংকট সমাধানে কোন পরামর্শ থাকলে দিন। জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’ ওবায়দুল কাদের আজ শুক্রবার দুপুরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। বিএনপি’র কঠোর সমালোচনা করে আওয়ামী…

Read More

করোনাকালে প্রাথমিক শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের বিশেষ পরিকল্পনা

২৬ জুন ২০২০ (বিবিনিউজ) : বিশ্বব্যাপী করোনার প্রভাবে সৃষ্ট সংকটে দেশে প্রাথমিক শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। করোনার ব্যাপক সংক্রমণ প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এসময়ে প্রাথমিক শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেন, সরকার করোনাকালীন সময়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ কোটি শিক্ষার্থীর জন্য টেলিভিশন, বেতার, মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেছে। অনলাইন শিক্ষাদান কার্যক্রম সবার সহযোগিতায় শতভাগ সফল হবে বলে…

Read More

আশুলিয়ায় ভিলেজ ডক্টরদের করোনা-ডেঙ্গু প্রতিরোধে সভা ও মাস্ক বিতরণ

ষ্টাফ রিপোর্টার,২৬ জুন ২০২০(বিবিনিউজ):ঢাকার সাভারের আশুলিয়ার গাজীরচটে স্থানীয় ঔষধ ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে “করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ সায়েমুল হুদা।   এতে আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি বাংলাদেশ ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক তোফায়েল হোসেন তোফাসানি, বাংলাদেশ, ভিলেজ ডক্টরস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও এহোপের চেয়ারম্যান এসএম আবুল বাশার, ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মহাসচিব ভি,ডাক্তার মোহাম্মদ সোনাম উদ্দিন সোহেল , ভিলেজ ডক্টর জাহিদ হাসান ও…

Read More

২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৩,৯৪৬ জনের করোনা শনাক্ত

২৫ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১৭ হাজার ৯৯৯ জনের নমুনা পরীক্ষায় রেকর্ড সংখ্যক ৩ হাজার ৯৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। দেশে করোনাভাইরাস শনাক্তের ১১০তম দিনে আজ গতকালের চেয়ে ৪৮৪ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১৬ হাজার ৪৩৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৪৬২ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৬০ জন। নমুনা পরীক্ষায় আজ শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ০৭ শতাংশ। আগের দিনের…

Read More

আশুলিয়ায় অভিনব কায়দায় ভাড়াটিয়াদের সর্বস্ব লুটের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার,২৫ জুন ২০২০(বিবিনিউজ):শিল্পাঞ্চল আশুলিয়ার মধ্যগাজীরচট দরগাড়পাড় এলাকায় অভিনব কায়দায় এক ভাড়াটিয়া অন্য ভাড়াটিয়াদের চেতনানাশক ঔষধ মিশিয়ে কৌশলে সুযোগ বুঝে মিষ্টি ও সুস্বাদু পায়েস খাইয়ে প্রায় ১০-১২টি পরিবারের সর্বস্ব লুটকরে জুয়েল দম্পতি পলাতক বলে অভিযোগ করেছেন ভাড়াটিয়ারা।মিষ্টি ও পায়েস খেয়ে শিশুসহ প্রায় ১৫জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রাতে আশুলিয়ার মধ্য গাজীরচট (দরগারপাড়)এলাকায় (চাঁনমিয়া-হাজেরা খাতুনের)মালিকানাধীন তিনতলা বাড়ীর নীচতলা ও দোতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল দম্পতি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভুগি বাড়ীওয়ালাও। স্থানীয়রা জানান, গত এক সপ্তাহআগে পোশাক কারখানায় চাকুরীর কথা বলে জুয়েল দম্পতি এই বাসা ভাড়া…

Read More

করোনা মোকাবিলার পদক্ষেপ দ্বিগুণ জোরদার করার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় সব দেশের প্রতি পদক্ষেপ দ্বিগুণ জোরদার করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সুইজারল্যান্ডের জেনেভায় সোমবার অনলাইন প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এই আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ‘আমরা সব দেশের প্রতি জনস্বাস্থ্যের মৌলিক পদক্ষেপগুলো দ্বিগুণ জোরদার করার আহ্বান জানাই। আমরা জানি, এই পদক্ষেপগুলো কার্যকর। সন্দেহভাজন রোগীদের খুঁজে বের করে পরীক্ষা করুন, এটা কার্যকর। রোগী ও সন্দেহভাজন রোগীর সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত ও কোয়ারেন্টিন করুন, এতে কাজ হয়। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ব্যবস্থা করুন, এটাও কার্যকর।’ তেদরোস আধানোম বলেন, ‘ওই পদক্ষেপগুলো তখনই কার্যকর হবে,…

Read More