বউকে কখনো ‘না’ বলবে না, সাকিবকে শাহরুখের পরামর্শ

২৪ জুন, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস সাকিব আল হাসানকে কিছুটা হলেও পাল্টে দিয়েছে।মুখে দাঁড়ি, মাথায় ক্যাপ, অবশ্যই খেলার নয়। ক্রিকবাজে হার্শা ভোগলের সঙ্গে সাক্ষাৎকারে এভাবেই দেখা গেল বাংলাদেশের সেরা ক্রিকেটারকে। খোলামনের এই ভিডিও আড্ডায় মজার মজার সব কথা বলেছেন সাকিব। আইপিএল নিয়ে কথা প্রসঙ্গে শাহরুখ খানের একটি পরামর্শের কথা জানিয়েছেন সাকিব। নাহ, বলিউডের ‘কিং খান’ সাকিবকে ক্রিকেট নিয়ে কোনো পরামর্শ দেননি। ঘরের মামলা সামলানোর টোটকা দিয়েছিলেন শাহরুখ। স্ত্রীকে খুশি রাখার পথ দেখিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স মালিক। আইপিএলে কলকাতার শিরোপা জয়েও ভালো ভূমিকা ছিল সাকিবের। হার্শা শাহরুখের পরামর্শের প্রসঙ্গ তুলতেই হেসে ফেলেন সাকিব। ভারতের…

Read More

আগামী ২৬ জুন থেকে করোনা টেস্ট শুরু করছে আইসিডিডিআর,বি

২৪ জুন, ২০২০ (বিবিনিউজ) : আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এর ডায়াগনস্টিক সেন্টার করোনা সন্দেহভাজন রোগীদের টেস্ট শুরু করছে। রাজধানীর মহাখালীতে অবস্থিত আইসিডিডিআর,বি-র ডায়াগনস্টিক সেন্টারে আগামী ২৬ জুন শুক্রবার থেকে টেস্ট কার্যক্রম শুরু হবে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে, টেস্টের জন্য রোগীদের  http://covid19test.icddrb.org এই ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন ফর্ম পূরণের মাধ্যম্যে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা যাবে। টেস্টের ফি ডেবিট/ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাঙ্কিং/মোবাইল ব্যাঙ্কিং-এর মাধ্যমে জমা দেয়া যাবে। এই ওয়েব অ্যাপ্লিকেশনটি আজ সন্ধ্যা ৬টার সময় নিবন্ধনের জন্য উন্মুক্ত হবে। প্রতি টেস্টের খরচ সর্বসাকুল্যে…

Read More

দেশে ২৪ ঘন্টায় নতুন করোনা শনাক্ত ৩,৪৬২

২৪ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১০৯তম দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৬ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত এই ভাইরাসে দেশে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৫৮২ জন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩০ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার দশমিক ০১ শতাংশ কম। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।…

Read More

প্রাণঘাতি করোনায় আক্রান্ত পাকিস্তানের তিন ক্রিকেটার

২৩ জুন ২০২০ (বিবিনিউজ) : আসন্ন ইংল্যান্ড সফরের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। প্রাণঘাতি করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন দলের তিন খেলোয়াড়। এই তিন ক্রিকেটার হলেন লেগ-স্পিনার শাদাব খান, ডান হাতি তরুণ পেসার হারিস রউফ এবং অভিষেকের অপেক্ষায় থাকা ওপেনার হায়দার আলি। গতকাল রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-২০ সিরিজে অংশ নিবে পাকিস্তান। তাই ইংল্যান্ডে যাবার আগে সকল খেলোয়াড় ও স্টাফদের জন্য দু’বার করোনা পরীক্ষার সিদ্বান্ত…

Read More

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় পূর্ব রাজাবাজারে লকডাউন আরও ৭ দিন বাড়লো

২৩ জুন, ২০২০ (বিবিনিউজ) : করোনা সংক্রমণ রোধকল্পে পূর্ব রাজাবাজারের লকডাউন আরও ৭ দিন বাড়ানো হয়েছে।ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম আজ রাজধানীর পূর্ব রাজাবাজারে সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি উদ্বোধনকালে এ কথা জানান। মেয়র বলেন, ‘লকডাউন ১৪ দিন থাকার কথা ছিল। তবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও ৭ দিন বাড়ানো হচ্ছে। এই এলাকার জনগণকে লকডাউন বাস্তবায়নে সহযোগিতা করার জন্য আমি তাদের স্যালুট জানাই। পূর্ব রাজাবাজারের জনগণ যেভাবে লকডাউন বাস্তবায়নে এগিয়ে এসেছেন এটি একটি দৃষ্টান্ত। ভবিষ্যতে যেসব এলাকায় লকডাউন হবে এটি তার একটি অনন্য দৃষ্টান্ত।’ আতিকুল ইসলাম বলেন, গৃহস্থালি…

Read More

দেশে নতুন করোনা পজিটিভ ৩৪১২, সুস্থ ৮৮০

২৩ জুন ,২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪১২ জনের করোনা শনাক্ত হয়েছে।মারা গেছেন ৪৩ জন। এ পর্যন্ত মারা গেছেন এক হাজার ৫৪৫ জন।শনাক্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনের। দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮০ জন। সব মিলিয়ে সুস্থ ৪৭ হাজার ৬৩৫ জন।সোমবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ৪৮০ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৮ জন। ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৯২ জনের…

Read More

করোনা–ব্যর্থতায় স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার দাবি

২৩ জুন, ২০২০(বিবিনিউজ):চলতি বাজেট অধিবেশনে অংশ নিয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিএনপির সাংসদ হারুন-অর-রশীদ। ওয়াকআউটের আগে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি দেশের করোনা পরিস্থিতিতে ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে হারুন-অর–রশীদকে ১২ মিনিট আলোচনার সুযোগ দেন স্পিকারের দায়িত্ব পালন করা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। শুরুতেই হারুন তাঁর সময় আরও বাড়িয়ে দেওয়ার আরজি জানান স্পিকারের কাছে। হারুন-অর–রশীদ তাঁর শুরু করেন ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ দিয়ে। তখন স্পিকার তাঁকে থামিয়ে এভাবে শুরু করার কারণ জানতে চান। তখন হারুন-অর-রশিদ…

Read More

জনগণের কল্যাণে কাজ করে যাওয়ায় অঙ্গীকারাবদ্ধ আওয়ামী লীগ

২৩ জুন, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, জনগণের কল্যাণে সব সময় কাজ করে যাওয়ার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা জাতির পিতার কাছে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, ‘আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাব, এটাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আমাদের অঙ্গীকার।’ প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ দুপুরে একদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেয়া ভাষণে একথা বলেন। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে দুঃখ কষ্ট মানুষের থাকলেও আজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষের…

Read More

সাভার ও ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব স্থগিত

ষ্টাফ রিপোর্টার,২৩ জুন ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে এবার হচ্ছে না দেশের বৃহত্তম ও ঐতিহ্যবাহী যশোমাধবের রথ উৎসব। ঢাকার ধামরাইয়ে এ রথযাত্রা স্থগিত করেছে উদযাপন কমিটি। এছাড়াও সাভারের ভাগলপুরের কানাইলাল এবং দক্ষিনপাড়ায় গোপীনাথ বাবুর রথযাত্রাও স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান, আজ ২৩ জুন রথটানের মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসব শুরু হওয়ার কথা ছিলো। সাতদিন পর উল্টোরথ যাত্রা এবং মেলা একটানা মাসব্যাপী পরিচালনা করে আসছিল কর্তৃপক্ষ। কিন্তু…

Read More

ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব স্থগিত

ষ্টাফ রিপোর্টার,২২ জুন ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে ঢাকার ধামরাইয়ে এ বছর ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উৎসব পালন স্থগিত করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ রোধে রথযাত্রা উৎসবসহ রথমেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে রথযাত্রা উদযাপন কমিটি। তবে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র মন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানিয়েছে কমিটি। রথযাত্রা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান, আগামী ২৩ জুন রথটানের মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসব শুরু হওয়ার কথা ছিলো, কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার রথযাত্রা অনুষ্ঠানের অনুমতি পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা ঢাকা জেলা পুলিশ, ধামরাই উপজেলা প্রশাসন ও ধামরাই পৌর…

Read More