সাভার প্রতিনিধি,২২ জুন,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে রায়হান সরকার নামের একজন নিহত হয়েছে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেন।র্যাবের দাবি নিহত রায়হান চিহ্নিত এক মাদক ব্যবসায়ি। দুপুরে কবিরপুর এলাকায় এঘটনা ঘটে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১১টি মামলা রয়েছে। তার গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলবে। র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে কবিরপুর এলাকায় অভিযান চালায় র্যাব ২ এর একটি দল। এসময় কবিরপুর এলাকায় মোশাররফের বাড়িতে গেলে র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে র্যাব পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই রায়হান…
Read MoreMonth: June 2020
ত্রাণ প্রতিমন্ত্রীকে কুটুক্তি করায় রাজু আহমেদের নামে মামলা
সাভার,২২ জুন ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমানকে কুটুক্তি করার অভিযোগে কথিত যুবলীগ নেতা ও কুখ্যাত অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহমেদকে প্রধান আসামী করে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (৫০)। আসামী রাজু আহমেদ (৪০) আশুলিয়ার চাঁনগাও এলাকার শহিদুল্লার ছেলে। আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। পুলিশ জানায় গত কয়েকদিন আগে আশুলিয়ার চাঁনগাও এলাকার বিতর্কিত ব্যক্তি কথিত যুবলীগ ও শ্রমিক লীগ নেতা ও ওই এলাকার কুখ্যাত অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহমেদ কয়েকজন ব্যক্তির সাথে আলোচনাকালে…
Read Moreদেশে করোনায় মৃতের সংখ্যা ১৫০০ ছাড়ালো
২২ জুন, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১০৭তম দিনে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৫২ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৫ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫৩১ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন। নমুনা পরীক্ষায় আজ শনাক্তের হার ২২ দশমিক ৩৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ২২ দশমিক ৬৬ শতাংশ। আগের দিনের চেয়ে…
Read Moreগত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ৩৫৩১, মৃত্যু ৩৯
২১ জুন ,২০২০(বিবিনিউজ):দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে শনাক্তের সংখ্যা ও মৃত্যু আজ রোববার গতকালের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩৯ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জনের। সব মিলিয়ে মারা গেছেন ১ হাজার ৪৬৪ জন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ রোববার এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।গতকাল শনিবার দেশে করোনায় সংক্রমিত ৩…
Read Moreঅধিকাংশ ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় ভারতীয়রা : আইসিসি
২১ জুন ২০২০ (বিবিনিউজ) : ২০১৩ সালে ভারতের জনপ্রিয় ফ্যাঞ্চাইজিভিত্তিক লিগ আইপিএলে ম্যাচ পাতানোর প্রমান মিলে। এরপর থেকে প্রতিবছরই ম্যাচ পাতানোর অভিযোগ উঠে। তবে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভেবেছিলো, ভারতের ম্যাচ পাতানোর প্রভাব কমবে। কিন্তু না, সেটি আর হলো কই। ম্যাচ পাতানোর সাথে ভারতের জুয়াড়িরদের প্রাধান্য থাকছেই। এমনটাই জানান আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের (এসিইউ) তদন্ত সমন্বয়ক স্টিভ রিচার্ডসন। শনিবার স্পোর্টস ল এন্ড পলিসির ওপর করা এক সেমিনারে রিচার্ডসন বলেন, ‘আমরা এখন ৫০টির মতো ম্যাচ পাতানোর তদন্ত চলছে। এর বেশিরভাগ ম্যাচ পাতানোর সাথে ভারতীয় জুয়াড়িদের সম্পৃক্ততা রয়েছে। তারা…
Read Moreজনগণের সার্বিক সুরক্ষায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : স্পিকার
২১ জুন, ২০২০ (বিবিনিউজ) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, করোনাভাইরাস সংক্রমণজনিত এ সংকটকালীন সময়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সার্বিক সুরক্ষা ও জীবন-জীবিকা নির্বাহের জন্য উন্নয়ন কার্যক্রম ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তিনি বলেন, এসব পদক্ষেপ প্রায় স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা চলমান রাখতে অবদান রাখছে। পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘চেক হস্তান্তর’ অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে স্পিকার এসব কথা বলেন। এসময় স্পিকার ‘চেক হস্তান্তর’ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে ৮৫০টি মসজিদের অনুকূলে বিশ হাজার টাকা করে মোট ১ কোটি ৭০ লাখ টাকার ‘চেক হস্তান্তর’ করা হয়। এছাড়া বিভিন্ন…
Read Moreউন্নয়নের ধারা বজায় রাখতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী
২১ জুন, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার করোনা ভাইরাসের মধ্যেও উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানি করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। তারপরেও অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি যে, ধারবাহিকতটা বজায় রেখে উন্নয়নের মূল গতিটা ধরে রাখার। যে কারণে আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির (একনেক) নিয়মিত সভার প্রারম্ভিক ভাষণে একথা বলেন। শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভার সঙ্গে…
Read Moreসাভারের আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক
সাভার,২১ জুন ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ৯ বছরের এক শিশুকে ঘুমের ঔষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে বকুল মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো: সামিউল ইসলাম। এর আগে শনিবার (২০ জুন) গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকা থেকে বকুল মিয়াকে আটক করা হয়। আটক বুকল মিয়া নাটোর জেলার লালপুর এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকার ফারুক মিয়ার বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন। পুলিশ জানায়, ওই শিশুর বাবা ও মা দুজনই পোশাক কারখানায় কাজ করেন। প্রতিদিনের মত গত শনিবার (২০ জুন) তাদের দুই শিশুকে রেখে…
Read Moreকরোনা পজিটিভ মাশরাফি সবার কাছে দোয়া চাইলেন
২০ জুন ,২০২০(বিবিনিউজ):দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। দুপুরেই এ খবরটা নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই। এ নিয়ে সবার মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেটা নিশ্চিত করতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। বলেছেন, এখনো সময় আছে সবাই। সতর্ক হয়ে জীবন বাঁচাতে আহ্বান জানিয়েছেন মাশরাফি। আজ কিছুক্ষণ আগে নিজের অফিশিয়াল পেজে সবার কাছে নিজের করোনা সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন মাশরাফি, ‘আজকে আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব…
Read Moreবলয়গ্রাস সূর্যগ্রহণ আগামীকাল রোববার
২০ জুন, ২০২০ (বিবিনিউজ) : আগামীকাল রোববার বলয়গ্রাস সূর্যগ্রহণ। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। আবহাওয়া অধিদফতরের সহকারি আবহাওয়াবিদ রোনাকী খোন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সূর্যগ্রহণ শুরু হবে কঙ্গোতে, সর্বোচ্চ গ্রহণ হবে ভারতে আর গ্রহণ শেষ দেখা যাবে ফিলিপিনের আকাশে। আগামীকাল (২১ জুন) সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে কঙ্গোর ইম্পফোল্ডো শহরে সূর্যগ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে কঙ্গোর বোমা শহরে ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ ভারতের যোশীমঠ শহরে দেখা যাবে ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ…
Read More