
ষ্টাফ রিপোর্টার,২৭ মে ২০২০(বিবিনিউজ):সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তিনি বর্তমান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৩০তম বিসিএস এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, গত রবিবার (২৪ মে) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। আজ নমুনা পরিক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। ফলাফল আসার পর থেকেই তিনি আইসোলেশনে আছেন বলে জানা যায়। এদিকে সাভারে মোট তিন’শর বেশী লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গার্মেন্টস শ্রমিক রয়েছে বেশী। আর মৃত্যু বরণ করেছেন ছয়জন ব্যক্তি। স্বাস্থ্য বিধি না মানায় সাভারে দিন দিন করোনা ভাইরাস ভয়াবহ রুপ ধারণ করছে বলে মনে করেন স্থানীয়রা।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, গত ২৪ মে তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠালে আজ তার রিপোর্ট আসে।
