
ষ্টাফ রিপোর্টার,৩১ মে ২০২০(বিবিনিউজ): সাভারে এবার আমের বাম্পার ফলন হয়েছে। এখন আম বিক্রি ও পরিচর্যায় ব্যস্ত আম চাষিরা। আমের বাম্পার ফলন হলেও কয়েকদিন আগে কাল বৈশাখী ঝড় ও করোনা ভাইরাসের কারণে কিছুটা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আম চাষিরা।

জানা যায় সাভার বাজার বাসষ্ট্যান্ডে স্থানীয় হর্টিকালচার সেন্টার রাজালাখ কতৃপক্ষের কাজ থেকে এক লক্ষ টাকা দিয়ে একটি আম বাগান লিজ নেন স্থানীয় বেকার যুবক লিটন। আমের বাগানে আমের বাম্পার ফলন হয়েছে এবার । এই বাগানে হিম সাগর,রুপালী,ল্যাংড়া,হাড়ি ভাঙ্গা,ফজলি আমসহ বিভিন্ন আমের ফলন হয়েছে। ফরমালিনমুক্ত ও সুস্বাধু হওয়ায় স্থানীয়রা বাগান থেইে গাছ পাকা আম কিনে নিয়ে যাচ্ছে। এখানে কাচা আম ৬০ টাকা ও পাকা আম ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবার এই বাগান থেকে সব খরচ বাদ দিয়ে এক লক্ষ টাকা লাভ হবে বলে আশা প্রকাশ করেছেন আম চাষি লিটন।

গত কয়েক বছর ধরে হর্টিকালচার সেন্টার রাজালাখ কতৃপক্ষ বাণিজ্যিক ভাবে আম চাষ করে আসছেন। সাভারের মাটি আম চাষের জন্য উপযোগী ও আবহাওয়া অনুকুল থাকায় এবার আমের বাম্পার ফলন হয়েছে বলে মনে করেন স্থানীয় কৃষি অফিস। সাভার বাজার বাসষ্ট্যান্ড আম বাগানের কাছে হওয়ায় খুব সহজেই পাইকাররা আম কিনে নিয়ে বাজারে বিক্রি করছে পারছে। এতে পরিবহন খরচও কম হচ্ছে।
এবিষয়ে সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ বলেন সাভারে এবার ছয় হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের ফলন হয়েছে। এখন আমের ভরা মৌসুম। আম বিক্রি ও প্রক্রিয়াজাতকরণে ভিন্ন কৌশল নিতে চাষীদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।
