২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ২৫০০ ছাড়ালো

২৯ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে এই পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৮২ জন।
গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৫২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের হারও। বর্তমানে দেশে এ ভাইরাসে শনাক্ত ৪২ হাজার ৮৪৪ জন রোগী রয়েছেন।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৫৯০ জন।
গতকালের চেয়ে আজ ৪৯৪ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ২৯ জন। আজ আক্রান্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ৭৯ শতাংশ। এর আগের দিন ছিল ১৯ দশমিক ২২ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। আগের দিন সুস্থতার হার ছিল ২০ দশমিক ৮৯ শতাংশ এবং মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩৯ শতাংশ।
নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে সর্বাধিক ১২ হাজার ৯৮২টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৯ হাজার ২৬৭টি। আগের দিনের চেয়ে আজ ৩ হাজার ৭১৫টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ৪৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৩০১টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৯ হাজার ৩১০টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৯৯১টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

Related posts

Leave a Comment