আশুলিয়ায় বহুতল ভবনের দেওয়াল ভেঙ্গে আহত অন্তত পাঁচ

সাভার,৪ এপ্রিল,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় একটি বহুতল ভবনের দেওয়াল ভেঙ্গে পড়েছে একটি বাড়ির উপর। এঘটনায় আহত হয়েছে অনন্ত পাঁচ জন।সকালে আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় টংগাবাড়ি এলাকায় কোন রকম সেপটি না দিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে একটি পাঁচ তলা ভবন নির্মাণ করে আসছিলো মানিকগঞ্জের শেলী খাতুন নামের এক নারী। পরে আজ সকালে নির্মাণাধীন পাঁচতলা ভবনের একটি দেওয়াল ভেঙ্গে পড়ে ওই ভবনের পাশে মৃত রওশন আলীর বাড়ির উপর। এঘটনায় ওই বাড়ির অনন্ত পাঁচ জন আহত হয়। এঘটনায় ক্ষতিগ্রস্থ ভবন মালিকের ছেলে শরিফ মিয়া নির্মাণাধীন পাঁচতলা ভবন মালিকের কাছে ক্ষতিগ্রস্থের কথা জানালে উল্টো তাদেরকে ভয়ভিতি দেখান ভবন মালিক শেলী খাতুন।

খবর পেয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণাধীন পাঁচতলা ভবনটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ভবন মালিকের বিরুদ্ধে।

Related posts

Leave a Comment