ঢাকার ধামরাইয়ে প্রথম ২জন করোনা রোগী শনাক্ত

ষ্টাফ রিপোর্টার,১৬ এপ্রিল ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে প্রথম বারের মত এক যুবক ও এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত শামিম মিয়া নামের যুবককে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এছাড়া আক্রান্ত নারী আয়েশা খাতুনকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা কয়েছে।
ধামরাই থানার অফিসার ইনচার্য দীপক চন্দ্র সাহা বলেন ধামরাইর হাজিপুর গ্রামের ওই যুবক করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই যুবকের বাড়িসহ ওই এলাকা লক ডাউন করা হয়েছে সেই সাথে করোনায় আক্রান্ত ওই যুবককে চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনায় আক্রান্ত ওই যুবক হাজিপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে। আক্রান্ত ওই যুবক ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত জানান করোনা ভাইরাসে আক্রান্ত ওই নারী ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন সে করোনায় আক্রান্ত হওয়ার পরে আজ থেকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎনাধীন রয়েছে।
অন্যদিকে ধামরাইয়ে অভাবের তাড়নায় গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধু। রাতে উপজেলার গাংগুটিয়া ইউনিনের কাওয়ালিপাড়া গ্রামে এঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ওই গৃহবধু ও তার স্বামী কালাম স্থানীয় বাজারে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গভীর রাতে অভাবের তাড়নায় ওই গৃহবধূ গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা চেষ্টা করে। পরে বাড়ির অন্যলোকজন ওই গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়। ওই গৃহবধু দুই সন্তানের জননী বলে জানা গেছে।

Related posts

Leave a Comment