সাভারে কৃষকদের ধান কাটতে এগিয়ে এসেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

সাভার,৩০ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নির্দেশে সাভারে ধান কাটার শ্রমিক না থাকায় কৃষকদের ধান কেটে দিয়েছে সাভার মডেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রামে কৃষকদের পাকা ধান কেটে দেন তারা। সেই সাথে ধান কেটে মাথায় করে কৃষকের বাড়িতে পৌছে ও মারাই করে দেওয়া হয়। ধান কাটতে এগিয়ে আসায় ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী ।

Related posts

Leave a Comment