দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫৬৪

৩০ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় নতুন ৫৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ৭ হাজার ৬৬৭ জন। গত ২৪ ঘন্টায় ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ১৬৮ জন।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গতকালের চেয়ে আজ আক্রান্ত ৭৭ জন কম। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৬৪১ জন। গতকালের চেয়ে আজ নমুনা পরীক্ষা কমেছে দশমিক ৬ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ১০ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে ১৬০ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন।
ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ৪ হাজার ৭০৬টি। আমাদের নমুনা সংগ্রহ আগের দিনের তুলনায় ১৯ দশমিক ৫৪ শতাংশ বেশি। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৯৬৫টি। আগের দিন পরীক্ষা হয়েছিল ৪ হাজার ৯৬৮টি। গতকালের চেয়ে নমুনা পরীক্ষা প্রায় দশমিক ০৬ শতাংশ কম। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ হাজার ৬৬৬টি।’

Related posts

Leave a Comment