ডেস্ক রিপোর্ট: আমেরিকার ফ্লোরিডার ফোর্ট লডারডেল হলিউড বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত এবং কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে। 
শুক্রবার সকাল ৯টার দিকে ফোর্ট লডারডেল হলিউড বিমানবন্দরের ২নং টার্মিনালে ব্যাগেজ সংগ্রহের এলাকায় এ ঘটনা ঘটে। ব্রেয়ার্ড শেরিফের কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
ব্রেয়ার্ড শেরিফের কার্যালয়ের টুইট বার্তায় বলা হয়, হামলায় ৫ জন নিহত ও একজনকে আটক করা হয়েছে। শেরিফ স্কট ইসরাইলের টুইটে অবশ্য ৮ জন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়।
হোয়াইট হাউজের সাবেক প্রেস সেক্রেটারি আরি ফ্লেশার টুইটারে লেখেন, আমি ফোর্ট লডারডেল এয়ারপোর্টে। এখানে গুলিবর্ষণ হচ্ছে। লোকজন দৌড়াদৌড়ি করছে।
গুলিবর্ষণের এক মিনিটেরও কম সময়ের মধ্যেই ২৬ বছর বয়সি বন্দুকধারী হামলাকারী এস্তেবান সান্টিয়াগো পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে এনবিসি নিউজ।
ফ্লোরিডার সেনেটর বিল নেলসন জানিয়েছেন, সান্টিয়াগো মার্কিন সেনাবাহিনীর পরিচয়ী কার্ড বহন করছিলো। এ ঘটনায় ফোর্ট লডারডেল-হলিউড বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িক বাতিল করা হয়েছে।
মিতু/বিবি নিউজ/৯৬৭
