জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করলো সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


স্টাফ রিপোর্টার,২৬ অক্টোবর ২০২১(বিবিনিউজ):স্বাস্থ্য সেবা প্রদানসহ এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে সারা দেশের মধ্যে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সর্বশেষ ২০২১ সালের আগস্ট মাসের ফলাফলে তিনশ’র ভিতরে সর্বোচ্চ ৭৪.১৩ রেটিং পয়েন্ট নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে এই প্রথম হবার গৌরব অর্জন করেছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছে।

এ ব্যাপারে ডা. সায়েমুল হুদা জানান, আবারও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা দেশের মধ্যে জাতীয় পর্যায়ে যৌথভাবে প্রথম হয়েছে। এজন্য আমি আমাদের স্বাস্থ্য সেবা কমিটির সম্মানিত সভাপতি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. মো. এনামুর রহমান স্যার, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, ঢাকা ডা .মো. বেলাল হোসেন স্যার, ঢাকা জেলার সিভিল সার্জন ডা.আবু হোসেন মো. মঈনুল আহসান স্যার, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অর্জন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

এ অর্জন অব্যাহত রাখতে সাভারবাসীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

Related posts

Leave a Comment