বাংলাদেশে নতুন করে লকডাউনের চিন্তা ভাবনা নেই: স্বাস্থ্যমন্ত্রী


স্টাফ রিপোর্টার,৫ ডিসেম্বর, ২০২১ (বিবিনিউজ): বর্তমানে বাংলাদেশে করোনা ভাইসরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তাই নতুন করে দেশ লকডাউনের চিন্তা ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে সাভারের থানারোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক এসময় আরও বলেন,বিশে^র বিভিন্ন দেশে ওমিক্রন বেড়ে যাওয়ায় বাংলাদেশে পরিস্থিতি ভালো থাকায় ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ করার পরিকল্পনা নেই । তিনি আরও বলেন দেশ ভালো এবং নিরাপদে আছে তাই কোন বিষয়ে চিন্তার কারণ নেই । তিনি আরও বলেন,বাংলাদেশে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে।
মন্ত্রীর সাথে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment