শিক্ষক উৎপল হত্যায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

২৯ জুন ২০২২(বিবিনিউজ ):আশুলিয়ায় দশম শ্রেণির ছাত্রের স্টাম্পের আঘাতে শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) নিহতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা উজ্জল হোসেনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুন) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযু্ক্ত শিক্ষার্থী দশম শ্রেণির ছাত্র হলেও তার জন্ম সনদ অনুযায়ী বয়স ১৯ বলে দাবি করছেন শিক্ষকরা। তবে, মামলায় ওই শিক্ষার্থীর বয়স ১৬ বছর দেখানো হয়েছে।

জানা গেছে, গত ২৫ জুন দুপুরে সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমারকে স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করে দশম শ্রেণির ওই শিক্ষার্থী। পরে গত ২৭ জুন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে পালাতে সহায়তা কারার জন্য তার বাবা উজ্জল হোসেনকে বুধবার (২৯ জুন) ভোররাতে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Related posts

Leave a Comment