সাভারে বিএনপির মনোনীত প্রার্থীর সাভার পৌর ও বিরুলিয়া ইউপিতে ব্যাপক নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত


শেখ এ কে আজাদ,সাভার,৩১ জানুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :ঢাকা-১৯ সাভার সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর গত তিনে ব্যাপক নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে । তিনি সাভার পৌর ৯ টি ওয়ার্ড ও বিরুলিয়া ইউনিয়নে গনসংযোগকালে পথসভায় যোগদান করে । সাভার পৌরসভা সকল ওয়ার্ডে নির্বাচনী গনসংযোগ ও পথসভা শেষ করে রবিবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবর,আক্রান,কলমা,কালিয়াকৈর ৪ টি এলাকাসহ ব্যাপক নির্বাচনী গনসংযোগ ও পথসভায় যোগদান করেন।

ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু বলেন মাদক,চাঁদাবাজ, সন্ত্রাস,চোর-ডাকাত মুক্ত সাভার গড়া হবে,এই সংসদীয় আসনে যেখানে উন্নয়ন হয়নি সেখানে উন্নয়ন কাজ করা হবে এবং সকল সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করা হবে।
এসময় সাভারের বিরুলিয়া ইউনিয়ন ও সাভার পৌর এলাকায় বিএনপির স্থানীয় ও শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহন করে ভোট প্রার্থনা করেন।

এসময় সাভারের সমাজসেবা, ছাত্র নেতা,বিশিষ্ট ব্যাবসায়ী সাভার বাজার রোড কল্যান সমিতির সভাপতি ওবায়দুর রহমান ওভি,সাবেক ছাত্র নেতা বদিউজ্জামান বদির, সাভার পৌরসভার সাবেক মেয়র ও সাভার পৌর বিএনপির সাবেক সভাপতি রেফাত উল্লাহ,সাভার পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, সাভার পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও বিএনপি নেতা মো: খোরশেদ আলম, বিএনপি নেতা মোশাররফ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ধর্ম বিষয়ক সম্পাদক যুবদলে সাবেক কেন্দ্রীয় নেতা উত্তম ঘোষ, ৪ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি কাজী এমদাদুল হক মিল্টন ও সাধারন সম্পাদক রবিউল করিম স্বপন,সাভার পৌরসভার সহ-সভাপতি মো;সোহরাব হোসেন ও মো: শাজাহান মেম্বার ,ফেরদৌস আহম্মেদ প্রদীপ, নাজমুল আলম খান,,৫,৬,৭ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ডারফিন আক্তার, পৌর বিএনপি নেতা জুয়েল তালুকদার, ২ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আবুল হোসেন মোল্লা,১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশেক আলী মোল্লা,ঢাকা জেলা শ্রমিক দলের প্রচার ও প্রকাশক সম্পাদক এবং সাভার উপজেলা পরিবহন সমিতির সভাপতি মো: জসিম উদ্দিন মোল্লাসহ আরো অনেকে।

সাভারের বিরুলিয়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভার সভাপতিত্ব করেন সাভার থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন,আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাছেদ দেওয়ান,সাভার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা।

Related posts

Leave a Comment